চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি উদ্যোক্তা রানা মাসুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ন ০৭, জুলাই ২০২২
বাংলাদেশ
A A

‘জাতিসংঘ শান্তি কমিশন’ এবং ‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’- এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্যোক্তা প্রকৌশলী রানা মাসুদ।

তিনি ‘ইনোভেট ইনঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি ‘ইয়ং এন্টারপ্রিনিয়রশিপ’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

সম্প্রতি, ‘কানেক্টিং দি লিডার: লিডিং দি ওয়ার্ল্ড’ স্লোগানে এবারের ‘গ্লোবাল ইয়ুথ লিডারশীপ সামিট এন্ড এ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠিত হয় ব্যাংককের রয়্যাল থাই আর্মি ক্লাবে। অনুষ্ঠানটিতে বিশ্বের প্রায় ৩৩টি দেশ অংশগ্রহণ করেছে। বিভিন্ন পর্যায়ের যাচাই বাছাইয়ের পর সারা বিশ্বের থেকে মাত্র কয়েকজন ইয়ং লিডারকে তাদের বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার এইচ ই ড. কালায়া সফনপানিচ, ইউনাইটেড নেশন পিস কিপারস ফেডারেল কাউন্সিলের (ইউএনপিকেএফসি) প্রেসিডেন্ট এইচ ই ড. আফিনিতা চৈচনা, থাই রাজপরিবারের সদস্য এইচ ই ওয়ানচাই নাওয়ারাত, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সভাপতি দিওয়াকার আরয়াল।

রানা মাসুদ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ‘এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি’ (এআইটি) থাইল্যান্ড থেকে ‘টল বিল্ডিং’ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ এবং দেশের বাইরে, হাই-রাইজ বিল্ডিং, পাওয়ার প্ল্যান্ট, এল পি জি প্ল্যান্ট, জেটি ও এম্ব্যাঙ্কমেন্ট ডিজাইনের  ক্ষেত্রে  সাস্টেইনেবল এবং গ্রিন-কনসেপ্টের পারফরম্যান্স-ভিত্তিক ইঞ্জিনিয়ারিং সমাধান দিয়ে যাচ্ছেন যা ভূমিকম্প প্রতিরোধী এবং পাশাপাশি একটি সাশ্রয়ী এবং কার্যকর সমাধান নিশ্চিত করছে।

Reneta

রানা মাসুদ বলেন, “এই অর্জন আমার কাজের পরিধিকে আরো বিস্তৃতি করতে সহায়তা করবে। এই অর্জন সম্ভব হয়েছে আমার ও আমার কোম্পানির সকলের সম্মিলিত প্রচেষ্টায়। ‘টেকসই ও উন্নত বিশ্ব’ বিনির্মাণে ‘থ্রী-ই কন্সেপ্ট’ (ইফিসিয়েন্ট, ইফেক্টিভ এবং ইকনমিকাল সল্যুশন) এবং সাস্টেইনেবল ইঞ্জিনিয়ারিং সল্যুশনকে বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই”।

তিনি বর্তমান সরকারের ‘পাওয়ার ও এনার্জি সেক্টরে স্বনির্ভর বাংলাদেশ’ নীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তিনি এবং তার প্রতিষ্ঠিত কোম্পানি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সরকারি ও বেসরকারি আনুমানিক ১০০০ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করেছেন। তিনি বাংলাদেশে সর্ব প্রথম বাণিজ্যিক ভাবে নির্মিত ৫০ মেগা ওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ডিজাইনার ছিলেন।

ইতোমধ্যে তার প্রতিষ্ঠান ‘ইনোভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট’ আফ্রিকা মহাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পূর্ণ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করতে ইমরান খাজাকে নিয়োগ আইসিসির

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
চ্যানেল আই লোগো

চ্যানেল আই’র নামে ক্লোন ওয়েবসাইট, থানায় জিডি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT