মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোশ্যালে ট্রাম্প বলেছেন, সুদের হার কমানোর এখনই ভালো সময়। তাই রাজনীতির খেলা বন্ধ করে জেরোমি পাওয়েলকে সুদের হার কমাতে বলেছেন তিনি। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে দেশটির গভর্নর বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে শুল্ক বৃদ্ধিতে আবারো মূল্যস্ফীতি বাড়তে পারে আর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি।







