আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে বিশ্ব শেয়ারবাজারে উত্থান

যুক্তরাষ্ট্রের পতাকা ও স্টক মার্কেটের উত্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে মার্কিন পতাকা ও স্টক মার্কেটের উত্থান দেখানো ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্ব শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। বুধবার (৫ নভেম্বর) সকালে জাপান এবং অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল।

বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে নিবিড়ভাবে নজর রাখায় প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে।

এই নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এশিয়ায় দিনের পুঁজিবাজারে লেনদেন চলার সময়কালের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে কিনা তা অনিশ্চিত। কেননা সুইং স্টেটগুলোর ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে।

বিষয়:বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…