চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপাল ফেটে যায়, জীবন বাজি রেখেছিলেন শামসুন্নাহার জুনিয়র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। আসরে শুরুটা ভালো হয়নি চ্যাম্পিয়নদের। গ্রুপপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল সাবিনা খাতুনের দল। ম্যাচে সেদিন মাথায় আঘাত পেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। তবে মাঠ ছেড়ে যাননি। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর তার গোলেই স্বস্তিতে ফিরেছিল বাংলাদেশ।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে শামসুন্নাহারের সেই ত্যাগের কথা স্মরণ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

‘প্রথম ম্যাচটা যদি দেখেন পাকিস্তানের বিপক্ষে, এখানে আমি অবশ্যই খুব ভেতর থেকে ক্রেডিট দিতে চাই শামসুন্নাহার জুনিয়রকে। সে ভালোভাবেই চোট পেয়েছিল, তার কপাল ফেটে যায়। তারপরও সে ঝুঁকি নিয়ে, নিজের জীবন বাজি রেখে লাস্ট মোমেন্টে যে গোলটা করেছে, যেটা টিমকে স্বস্তি এনে দেয়। সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে।’

দলের প্রত্যেক খেলোয়াড়ই পাকিস্তান ম্যাচে চেষ্টা করেছিলেন ফল আনার। যদিও সেটা হয়নি। তবে ড্র করাকে স্বস্তির বলছেন সাবিনা, ‘প্রত্যেকটা টিমমেটই তারা আসলে দুর্দান্ত ছিল, প্রত্যেকটা ম্যাচেই। আমাদের ডিফেন্স থেকে শুরু করে মিডিফিল্ড-ফরোয়ার্ড সবাই ট্রাই করেছে। যদিও আসলে খুব ভালো কিছু হয়নি রেজাল্টটা। যেটা হয়েছিল হারি নাই, সেটা একটা স্বস্তির জায়গা ছিল।’

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন তহুরা খাতুন, অন্য গোলটি এসেছিল আফঈদা খন্দকারের থেকে। ম্যাচে নিজেদের সবচেয়ে সেরাটা খেলেছে বাংলাদেশ, এমন বললেন সাবিনা। সঙ্গে তহুরার গোলের প্রশংসা করেছেন।

‘ভারতের সাথে প্রত্যেকটা খেলোয়াড় তো আসলে, আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে যতগুলো ম্যাচ খেলেছি এটাই সবচেয়ে দুর্দান্ত লেগেছে। মানুষ যে ফুটবলটা পছন্দ করে, ওয়ান টাচ-টু টাচ, বিল্ডআপ প্লে, ওই জিনিসগুলো আমার মনে হয় ম্যাচটাতে পুরোটাই ছিল। ওই ম্যাচে তহুরার একটা গোল আছে, আমি এখনও বলি ওটা আসলে চোখে ভেসে থাকার মতো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনন্দনচ্যানেল আইমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪রূপনা. সাবিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT