চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও উত্তপ্ত বান্দরবানের সীমান্তবর্তী এলাকা, চলছে গোলাগুলি

হাসান ইসমাইলহাসান ইসমাইল
২:৪৯ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু শূন্য রেখায় আবারও গোলাগুলি চলছে। গত ৮ থেকে ১০ দিন ধরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলি হচ্ছে বলে ধারণা করছে স্থানীয়রা।

গোলাগুলির ঘটনায় হতাহত না হলেও আতংকে রয়েছে সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দাসহ আশ্রিত রোহিঙ্গারা। তবে কী কারণে এ গোলাগুলির ঘটনা হচ্ছে, তা এখনও জানা যায়নি। এদিকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তে ব্যাপক গোলাগুলির শব্দে আতংকিত হয়ে তুমব্রু সীমান্তের স্থানীয়রা অনেকেই নিরাপদে সরে গেছে বলেও জানা যায়।

তুমব্রু সীমান্তের স্থায়ী বাসিন্দা রূপলা ধর বলেন, গত কিছু দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলা গুলি হচ্ছে, আমরা যারা স্থায়ী বাসিন্দা আছি সবাই খুব আতংকে আছি। তিনি আরও বলেন, সীমান্তে বসবাসকারী অনেকেই ভয়ে নিরাপদে চলে গেছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, বেশ কিছু দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি হচ্ছে। শনিবার সারারাতও গোলাগুলি হয়েছে। তবে আজ সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আমরা যারা এপারে বসবাস করছি সবাই আতংকে আছি, কখন কোন সময় কি হয় জানি না। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য স্থানীয় জনগণকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।

নিরাপত্তার জনিত কারণে আজ দিনব্যাপী সীমান্ত এলাকার পাঁচটি বিদ্যালয় ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন।

ট্যাগ: উত্তপ্তঘুমধুমতুমব্রুবান্দরবানসীমান্তবর্তী এলাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি ১, ২০২৬

৪৯৬ রানের ম্যাচে কিশানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

জানুয়ারি ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT