‘ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না’

ফাইল ছবি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার পর ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করায় তিনি গুরুতর আহত হন এবং তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয় ।
ঘটনার কিছুক্ষণ পরেই সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে পোস্ট দিয়ে বলেন , গণহত্যার দায়ে কনভিকটেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি।
তিনি আরও বলেন, আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত জানি না, কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে।
শেষে তিনি জানান ,গেট ওয়েল সুন, হাদি। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।






