চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির নাগরিকত্ব পেতে ইসরায়েলকে সমর্থন করতে হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জার্মানির সাক্সনি-আনহাল্ট রাজ্যের কেউ যদি দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে চায় তবে তাকে ইসরায়েলের অস্তিত্বের অধিকারের বিষয়টিকে স্বীকৃতি দিতে হবে। আর এমনটা না করলে তিনি নাগরিকত্ব পাবেন না। দেশটির অন্য রাজ্যগুলোতেও এই নিয়ম চালু করার ব্যাপারে আলোচনা চলছে।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, জার্মানির পূর্ব অঞ্চলের রাজ্য সাক্সনি-আনহাল্ট বিদেশিদের নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করেছে। আবেদনকারীকে এখন লিখিতভাবে নিশ্চিত করতে হবে, তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন এবং রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের বিপক্ষে যে কোন প্রচেষ্টার নিন্দা জানান।

এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তামারা জিশাং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশনার বিষয়ে অবহিত করেছেন এবং বাকি ১৫টি রাজ্যের প্রতিও একই নিয়ম আরোপের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইসরায়েলের ওপর গুরুত্বারোপ কোন চাপ নয় বরং ইহুদিদের প্রতি ঘৃণা এবং ইহুদিবিদ্বেষ বাদ দিয়ে মানুষের মর্যাদা ও স্বাধীনতার অধিকার তুলে ধরার প্রচেষ্টা। এটি সাক্সনি-আনহাল্ট রাজ্যে ইহুদিদের জীবন বিকাশের জন্য আরও সুযোগ করে দেওয়ার একটি উপায়।

জার্মানির নাগরিকত্ব আইন কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হলেও এর বাস্তবায়ন দেশটির ১৬টি রাজ্যের সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আর তাই সাক্সনি-আনহাল্ট রাজ্য পৃথকভাবে নাগরিকত্বের ক্ষেত্রে এই নতুন শর্ত যুক্ত করতে পেরেছে। জার্মানির নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ইসরায়েল সংক্রান্ত একই ধরনের শর্ত আরোপের প্রস্তাব রয়েছে জার্মান পার্লামেন্টও। সেখানে সিদ্ধান্ত গৃহীত হলে সারা জার্মানিতেই তখন নিয়মটি কার্যকর হবে।

জার্মানির সরকারের নীতিনির্ধারকরা বরাবরই ইসরায়েল প্রতি জার্মানির ঘোষিত দায়িত্বের সমর্থন করে আসছে। ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহতের ঘটনার পর দেশটির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎস আরও জোরালোভাবে একাধিকবার এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলওলাফ শলৎসজার্মান চ্যান্সেলরজার্মানিতামারা জিশাংনাগরিকত্বসাক্সনি-আনহাল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে চলছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬’

মার্চ ১৯, ২০২৬

‘ইরানের হামলায় কাতারের ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত’

মার্চ ১৯, ২০২৬

ঈদে কড়া নিরাপত্তা বলয়ে দেশ, নজরদারিতে র‍্যাব

মার্চ ১৯, ২০২৬

খুলনা থেকে ঢাকায় আসে ‘কিলিং টিম’, রাকিব হত্যায় চাঞ্চল্যকর তথ্য

মার্চ ১৯, ২০২৬

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে উয়েফা

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT