চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে জার্মান-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নির্বাসিত ব্যক্তির ছবি, আদালত কক্ষে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে জার্মান-ইরানি দ্বৈত নাগরিক জামশিদ শরমদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরানের ইসলামিক রেভলিউশনারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। অভিযোগ, ২০০৮ সালে শিরাজে একটি মসজিদে হামলা চালিয়েছিলেন এই ব্যক্তি। ওই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় (২৮ অক্টোবর) সোমবার সকালে জামশিদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার বিচার চলাকালীন ইরানের গোয়েন্দাদের অভিযোগ ছিল, জামশিদের সঙ্গে সিআইএ এবং এফবিআইয়ের যোগাযোগ ছিল। মোসাদের সঙ্গেও তিনি যোগাযোগ করার চেষ্টা করছিলেন।

ইরানের গোয়েন্দাদের দাবি, তোন্দার ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর অন্যতম নেতা এই ব্যক্তি। ক্যালিফোর্নিয়া থেকে এই গোষ্ঠী ইরানে বিপ্লব ঘটানোর চেষ্টা চালাচ্ছে। তারা পুরনো রাজবংশকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। সে জন্য তারা ইরানের বর্তমান শাসকের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে। জামশিদ সেই গোষ্ঠীর অন্যতম রিং মাস্টার।

Banglabid

২০২৩ সালে জামশিদকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণা করার পর তার মেয়ে ডিডাব্লিউকে বলেছিলেন, ইরানে একটি সন্ত্রাসী গোষ্ঠী রাজত্ব চালাচ্ছে। আমার বাবার মতো অনেককেই তারা দেশের বাইরে থেকে অপহরণ করে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেয়। সেসময় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বহু গোষ্ঠী জামশিদের ওপর থেকে মৃত্যুদণ্ড তুলে নেওয়ার প্রস্তাব করেছিল। সোমবার জামশিদকে মৃত্যুদণ্ড দেওয়ার পর বার্লিন এটিকে হত্যা বলে বর্ণনা করেছে।

জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস এর কড়া নিন্দা করেছেন। জার্মানি জানিয়েছে, ইরান যেভাবে একজন জার্মান নাগরিককে হত্যা করেছে, তা নিন্দনীয়। ইরানকে এর ফল ভুগতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-সহ একাধিক মানবাধিকার সংগঠন এই ঘটনার নিন্দা করেছে। অ্যামেরিকাও এর প্রতিবাদ করেছে।

জামশিদ ক্যালিফোর্নিয়াতেই থাকতেন। ২০২০ সালে তাকে দুবাই থেকে অপহরণ করা হয়। এরপর তাকে ইরানে নিয়ে গিয়ে বন্দী করা হয় বলে জানা গেছে।

Reneta

সূত্র: ডয়চে ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জার্মান-ইরানি নাগরিকমৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT