চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১ বছর আগে যেভাবে হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ০১, আগস্ট ২০২২
বিনোদন
A A

১৯৭১ সালের ১ আগস্ট। দিনটি ছিল রবিবার। নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ভিড় জমেছিল ৪০ হাজার দর্শকের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ও অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর।

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আয়োজক ছিলেন ভারতীয় সেতারবাদক ওস্তাদ রবিশঙ্কর ও তার বন্ধু সাবেক বিটলস সংগীত দলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন। এতে অংশ নিয়েছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার এবং রিঙ্গো রকস্টারের মতো তারকারা।

এই কনসার্ট সারা বিশ্বকে জানিয়ে দিয়েছিল বাংলাদেশের কথা। এই অনুষ্ঠানেই জর্জ হ্যারিসন পরিবেশন করেছিলেন বাংলাদেশকে নিয়ে লেখা তার ঐতিহাসিক গান ‘রিলিজ দ্য পিপল অব বাংলাদেশ’।

কনসার্ট ও অন্য অনুষঙ্গ থেকে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় দুই লাখ ৪৩ হাজার ৪১৮ মার্কিন ডলার। এ সহায়তা জাতিসংঘের শিশু সুরক্ষা বিষয়ক সংস্থা ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের সাহায্যার্থে ব্যয় হয়।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী বাহিনী কর্তৃক সংঘটিত নির্বিচার গণহত্যার ফলে প্রায় এক কোটি শরণার্থী পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। এই বিপুল সংখ্যক শরণার্থীদের ভরণপোষণ করতে গিয়ে ত্রাণসামগ্রীর অভাব দেখা দেয়। এছাড়াও ১৯৭০-এর ভোলা ঘূর্ণিঝড় তথা ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে অধিকাংশ বাঙালিই ছিল অসহায়। এইসব সমস্যা নিয়ে বিখ্যাত বাঙালি সেতারবাদক পণ্ডিত রবি শংকর তার বন্ধু জর্জ হ্যারিসনের সাথে আলাপ করেন এবং একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেন।

Reneta

শরণার্থীদের দুর্দশার বিষয়টি হ্যারিসনের মনে নাড়া দেয় এবং তিনি প্রস্তাবটি গ্রহণ করেন। হ্যারিসন তার দলের সদস্য বন্ধুদের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। পাঁচ সপ্তাহের মধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।

কনসার্টের আগে ব্যান্ডগুলো রিহার্সেল করে। ১ আগস্ট দুপুর আড়াইটা এবং রাত আটটায় কনসার্ট হয়। কনসার্ট শুরু হয় রবি শংকর, সরোদ বাদক আলি আকবর খান, তবলা বাদক আল্লা রাখা এবং তম্বুরা বাদক কমলা চক্রবর্তীর পারফর্মেন্স দিয়ে। তারা ‘বাংলা ধুন’ নামে একটি ধুন পরিবেশন করেন। এরপর একে একে অন্য ব্যান্ডগুলো পারফর্ম করেন।

এই অনুষ্ঠানের গানের একটি সংকলন কিছুদিন পরেই ১৯৭১ সালে বের হয় এবং ১৯৭২ সালে এই অনুষ্ঠানের চলচ্চিত্রও বের হয়।

সেই ঐতিহাসিক দিনের ৫১ বছর পূর্ণ হলো সোমবার। যে দিনটি বাঙালির কাছে নানা কারণেই অর্থবহ।

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্ট ফর বাংলাদেশজর্জ হ্যারিসনবব ডিলানরবি শংকরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT