চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ প্রযুক্তিবিদদের আর এক নতুন দুয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A
প্রযুক্তি উৎসাহী তরুণদের দল ছবি, বাংলাদেশে তরুণদের জন্য নতুন সুযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নতুন সফটওয়্যার তৈরি করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের দুই তরুণ প্রযুক্তিবিদ সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদদের নিয়ে “গিকী সলিউশন লার্নাথন” আয়োজিত শিল্প সফটওয়্যার তৈরির প্রতিযোগিতায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের তিন তরুণ প্রযুক্তিবিদ চ্যাস্পিয়ন হয়েছে। বিজয়ী এবং অংশগ্রহনকারী প্রযুক্তিবিদরা বলছেন, এই প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ তরুণ প্রযুক্তিবিদদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

আন্তর্জাতিক ট্যাক্স নিয়ে কাজ করা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরবিট্যাক্সের সৌজন্যে দেশের খ্যাতনামা নয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের সংগঠন ” গিকী সলিউশন লার্নাথন” এই প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সে অবস্থিত ‘‘অরবিট্যাক্স ” এর কার্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বেসিসের সভাপতি রাসেল টি আহম্মেদ। এসময় বি.ডি.জবসের সিইও ফাহিম মাশরুরসহ দেশের বিশিষ্ট্য প্রযুক্তিবিদগন উপস্থিত ছিলেন।

Banglabid

বিজয়ী সাঈদ শিবলী মাহমুদ এবং মোহাম্মদ মাসুম বিল্লাহ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সাইন্সের শেষ সেমিস্টারের শিক্ষার্থী জানান, গিকী সলিউশন তাদের চার মাসের প্রশিক্ষণ দিয়েছেন এবং এরপর একটি শিল্প সফটওয়্যার নির্মাণ করতে দিয়েছেন। তারা টুইটারের মত একটি নতুন সফটওয়্যার নির্মাণ করেছেন। যেটি শিল্প প্রতিষ্ঠানে ব্যবহারপোযোগী। এটি করে চ্যাম্পিয়ন হয়েছেন।

শিবলী বলেন, ‘কম্পিউটার সাইন্সে স্নাতক ডিগ্রী অর্জনের পর তাদের দক্ষতা এবং প্রায়োগিক শিক্ষার সুযোগ তেমন নেই। সেখানে এই উদ্যেগটি নতুন এবং তরুণদের জন্য একটি বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।’

এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৬৯টি বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ তরুণ প্রযুক্তিবিদদের মধ্য থেকে ২৫টি দলকে নির্বাচিত করা হয়েছে। সবশেষে তারা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং দ্বিতীয় রানার আপ হয় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Reneta

আয়োজকরা জানান, দেশে প্রতি বছর ২০ হাজার প্রযুক্তিবিদ বের হচ্ছেন। এই হিসেবে গত পাাঁচ বছরে লক্ষাধিক প্রযুক্তিবিদ তৈরি হয়েছে। কিন্তু এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অদক্ষ। দেশে এবং দেশের বাইরে বর্তমানে কয়েক মিলিয়ন দক্ষ প্রযুক্তিবিদ প্রয়োজন।

এজন্য এই উদ্যেগটির লক্ষ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি এবং দক্ষ প্রযুক্তিবিদ তৈরি করা। এই লক্ষ্যে অরবিট্যাক্সে  ব্যাবস্থাপনা পরিচালক হাসান শাহারিয়ার মাসুদ, ক্রাফসমেনের মাহমুদুল হক আজাদ, ইনোসিসের মো. আশরাফ উদ্দিন, কনার মনোয়ার হোসেন তানজিল, ইনুমেন্টের মনজুরুল আলম মামুন,ব্রেইন স্টেশনের রাইসুল কবির ভিবা সফটের শফিউল হাসান তারেক এবং কনার পরিচালক তপু নেওয়াজসহ দেশের নয়টি সফটওয়্যার প্রতিষ্ঠান মিলে ‘‘গিকী” গড়ে তুলেছেন। অরবিট্যাক্সের হাসান শাহারিয়ার মাসুদ জানান, এবার সারা দেশের একশত উনসত্তরটি বিশ্ববদ্যালয়ের মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ১৫টি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স
এবং তথ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের ২৫টি দলকে চ’ড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ২৫টি দলকে শিল্প সফটওয়্যার বানানোর জন্য এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দলকে টুইটারের মত একটি সফটওয়্যার এপ্লিকেশন বানাতে দেওয়া হয়। প্রতিটি দল দুই মাসের প্রচেষ্টায় এই সফটওয়্যার এপ্লিকেশন তৈরি করে জমা দেয় এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিশিষ্ট প্রযুক্তিবিদগনদের একটি প্যানেল এই এপ্লিকেশন মূল্যায়ন করেন এবং তাদের মূল্যায়নে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রথম বারেই চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়।

চ্যাম্পিয়ন দল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিজয়ীদের হাতে এক লক্ষ টাকার চেক দেওয়া হয় এবং বিজয়ীদের অরবিট্যাক্সের চাকরি দেওয়া হয়েছে। অরবিট্যাক্সের ব্যাবস্থাপনা পরিচালক জানান,এই নতুন বছরের শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানে যোগদান করবেন।
তিনি বলেন,আগামীতে আরও অধিক সংখ্যাক তরুণ প্রযুক্তিবিদকে এই প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডুফার দায়িত্বে টিটু-সুজন

পরবর্তী

বড়দিনে পাহাড়ের খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

পরবর্তী
বড়দিনে পাহাড়ের খ্রীস্টান পল্লীতে ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিনে পাহাড়ের খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশ

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT