গাজীপুর সিটি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সভাপতির কাছে আরও একবার নৌকা প্রতীক চেয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বর্তমান ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ আশা করছেন, তিনিই নৌকা প্রতীক পাবেন। তবে এই দুজনই আশা করছেন, বিএনপি ভোটে অংশ নেবে। বিএনপির প্রার্থী হতে আগ্রহী হাসান সরকার মনে করছেন, দলের সবুজ সঙ্কেত না পেলেও ৫৭টি ওয়ার্ডেই বিএনপির কাউন্সিলর প্রার্থী থাকবে।






