চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়: প্রায় শেষ জ্বালানি, বন্ধ হচ্ছে চিকিৎসা সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

গাজা উপত্যকার হাসপাতালগুলোতে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় আজকের মধ্যে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গাজা ইনকিউবেটরে কমপক্ষে ১৩০ জন শিশু এবং আইসিইউতে ১৪০ জন রোগী জীবনের ঝুঁকিতে রয়েছেন। ইনকিউবেটর এবং আইসিইউসহ অন্যান্য চিকিৎসা সেবা পরিচালনা করার মতো জ্বালানি ফুরিয়ে এসেছে। খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রী বিতরণের জন্য দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে জ্বালানি সরবরাহ না থাকায় গাজায় এখন পর্যন্ত ৪০টি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়াও বেশ কিছু হাসপাতাল তাদের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো ছাড়া হাসপাতালের সব ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত কয়েকটি হাসপাতালে জ্বালানি ছিল। তবে আজ বুধবার থেকে সেগুলোও বন্ধ হতে যাচ্ছে।

উত্তর গাজার বেইট হানুন হাসপাতালের পরিচালক আতেফ আল-কাহলুত জানান, জ্বালানি না দিলে হাসপাতালের রোগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। হাসপাতালগুলোর ইলেকট্রিক জেনারেটর চলতে চলতে বন্ধ হয়ে গেছে। সঠিক সময়ের মধ্যে জ্বালানির ব্যবস্থা করা না গেলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরো মঙ্গলবার সকালে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, গাজায় খুবই ধীর গতিতে মানবিক সহায়তা আসছে এবং এটা প্রকৃত অবস্থার কোনো পরিবর্তন আনতে পারবে না। ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা।

গাজায় প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করে, যাদের প্রায় ৮০ শতাংশ ত্রাণের ওপর নির্ভর করে বেঁচে আছে। সঠিক সময়ে খাদ্য, জ্বালানিসহ অন্যান্য ত্রাণ সামগ্রী গাজা উপত্যকায় না পৌঁছালে তাদের জীবন হুমকির মুখে পড়বে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিইউইনকিউবেটরগাজাচিকিৎসা সেবাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT