চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাসের-আথারটনদের বেতন নিয়ে গাভাস্কারের খোঁচা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ন ০১, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানে চলমান ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যান্য দল একাধিক ভেন্যুতে খেললেও ভারত খেলছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এ নিয়ে সমালোচনা করেছেন নাসের হুসেইন, মাইক আথারটনসহ সাউথ আফ্রিকার রসি ফন ডার ডুসেন। তাদের মতে, একই ভেন্যুতে খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, যা অন্য দলগুলোর জন্য সমান সুযোগ তৈরি করছে না।

এমন সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটনদের নিজেদের দল নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি, ভারতীয় ক্রিকেটের কারণে তাদের রুজি-রোজগার বা বেতন হয় বলেও মন্তব্য করেন গাভাস্কার।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘তারা সবাই অভিজ্ঞ ও জ্ঞানী। কিন্তু নিজেদের দল যে সেমিফাইনালে উঠতে পারেনি, সেটার দিকে নজর দিচ্ছে না। ভারতের সমালোচনা না করে নিজেদের দিকেও তাকানো উচিত। তোমাদের দল কেন ভালো খেলতে পারছে না, সেটাই আগে ভাবো।’

‘তোমাদের দলের ফলাফল নিয়ে চিন্তা করো, নিজের দেশ নিয়ে ভাবো। কিন্তু সবসময় দেখি, তারা ভারতকে নিয়েই কথা বলে যাচ্ছে। এখন এসব অগ্রাহ্য করার সময় এসেছে। তারা যে যা বলবে, বলুক- আমাদের মনোযোগ দেয়ার আরও ভালো জায়গা আছে।’

এখানেই থামেননি ভারতের সাবেক এই অধিনায়ক। নাসের ও আথারটনের রুটি-রুজির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে ভারতের যে প্রভাব, তা হয়তো তারা বোঝেন না। সম্প্রচার স্বত্ব ও মিডিয়া স্বত্ব থেকে ভারত যে পরিমাণ অর্থ দেয়, সেটার ওপরই তাদের বেতন নির্ভর করে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আথারটনগাভাস্কারচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নাসেরপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT