চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ফৌজদারি অভিযোগগুলোতে গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা হয়। প্রসিকিউটররা জানিয়েছেন, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প নিতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আদানি গ্রুপ।

২০২৩ সালে একটি হাই-প্রোফাইল কোম্পানি আদানির কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকে এই ব্যবসায়িক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে অনেকটা গোপনেই তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, ২০২২ সালে যুক্তরাষ্ট্র আদানির এই কোম্পানিতে অনুসন্ধান শুরু করেছিলো। কিন্তু তারা এতে বাধাগ্রস্ত হয়। তারা অভিযোগ করেছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে তিন বিলিয়ন ডলারের ঋণ ও বন্ড সংগ্রহ করেছেন।

ঘুষের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির ঘুষবিরোধী অনুশীলন এবং নীতি সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর বিবৃতিও দেয়া হয়েছে।

Reneta

মার্কিন উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন’ করতে চেয়েছিলেন।

উল্লেখ্য, ভারতীয় সংস্থা আদানির সঙ্গে মার্কিন সংস্থার ব্যবসায়িক যোগ রয়েছে। এই আবহে কোনো বিদেশি সংস্থা যদি আমেরিকার সংস্থার সঙ্গে ব্যবসায়িক সমপর্কে যুক্ত হয় বা মার্কিন বাজারে সেই বিদেশি সংস্থার উপস্থিতি থাকে, তাহলে বিদেশের মাটিতে সংগঠিত কোনো দুর্নীতির অভিযোগে তদন্ত হতে পারে যুক্তরাষ্ট্রেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৌতম আদানিপ্রতারণার অভিযোগভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT