মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়েছে।
সোমবার ২ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। গত কয়েকদিনে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যার মধ্যে রয়েছে কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরব।
এ পরিস্থিতির মধ্যে কাতারের জ্বালানি উৎপাদন বন্ধ হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ায় ইউরোপীয় বাজারে দাম দ্রুত বেড়েছে।







