চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের বাড়তি দামে জনদুর্ভোগ বাড়বে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫০ অপরাহ্ণ ০৪, জুন ২০২২
সম্পাদকীয়
A A

বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, গ্যাসের দাম বাড়াবে সরকার। বিষয়টিতে ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতা থাকলেও দাম সমন্বয়ের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুতসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে। নতুন অর্থবছরের বাজেট ঘোষণার আগেই নতুন দাম ঘোষণা করা হবে বলে গণমাধ্যমে প্রকাশ।

করোনার চলমান সমস্যার মাঝে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের বৈশ্বিক প্রভাবে এমনিতেই বাজারের সব জিনিসের দাম বেড়ে গেছে। এরমধ্যে গ্যাসের দাম বাড়ানো যে নেতিবাচক প্রভাব ফেলবে, তাতে কোনো সন্দেহ নেই।

বিশ্বে অর্থনীতির এখন যে সংকট, তা বাংলাদেশের একার নয়। প্রায় এক দশক ধরে দেশে মুদ্রার বিনিময় হার নিয়ে একধরনের স্বস্তি ছিল। কিন্তু এখন সেটি নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছে। সরকারি হিসাবে যতটুকু মূল্যস্ফীতি বলা হচ্ছে, মানুষকে তার চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যস্ফীতির ভার নিতে হচ্ছে। প্রায় সব দেশই এ সংকট নিজেদের মতো করে সমাধানের পথ খুঁজছে। নিত্য পণ্যের পাশাপাশি জ্বালানির দাম বাড়াতে তার সার্বিক প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে জনগণের উপরে।

মূল্যস্ফীতি ও নির্ধারিত আয়ের মানুষের জীবনযাত্রার দুর্ভোগ কিংবা শিল্পের উৎপাদন কমে যাওয়া কোন কিছুই বিবেচনায় না নিয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। সরকারের দাবি, ভর্তুকি কমাতে দাম বাড়াতে হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, কর কাঠামোতে পরিবর্তন, সিস্টেম লস আর দুর্নীতি কমালে ভর্তুকি সমন্বয় সম্ভব। কিন্তু সেপথে না হেঁটে সরাসরি গ্যাসের দাম বাড়ানোতে শঙ্কিত সাধারণ মানুষও।

প্রবাসী আয় আর আমদানি-রপ্তানির উপর নির্ভরশীল দেশের অর্থনীতি। জ্বালানির দাম বাড়ানোতে প্রবাসী আয়তে হয়তো কোনো প্রভাব পড়বে না, কিন্তু উৎপাদনমুখী শিল্পে এর প্রভাব সরাসরি পড়বে। যা নিয়ে ব্যবসায়ীরা ইতিমধ্যে যথেষ্ট সোচ্চার। আমাদের আশাবাদ, সরকার এ বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করবে এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে জনদুর্ভোগ নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসের দামগ্যাসের দাম বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুলাই ৫, ২০২৬

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT