ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ এর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার ৫ আগস্ট দুপুর সোয়া ২ টার দিকে ঢাকার মানিক মিয়া এভিনিউতে এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দিলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। আহতদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের সামনে কিছু বেলুন রাখা হয়েছিলো ওড়ানোর জন্য। তারই একটিতে আগুন জ্বলে ওঠলে প্লাস্টিকের টুকরো ছড়িয়ে পড়ে।
কীভাবে, কেন আগুন লেগেছে এ বিষয়ে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি।







