চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়ান গাম্পার ট্রফি জিতল বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব প্রতিষ্ঠার নামে মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফি নামে এক বিশেষ ম্যাচ খেলে বার্সা। সেখানে বার্সার এবারের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস। ম্যাচে ৬-০ গোলে জয় তুলে ট্রফি নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের দল। মৌসুম শুরুর আগে বার্সার সব তারকাই পেয়েছেন গোলের দেখা। এখন বার্সা সমর্থকদের প্রত্যাশা মৌসুমের শুরুটাও হোক একই ছন্দে।

মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচে প্রতিপক্ষের জালে যেভাবে গোল উৎসব করছে বার্সা। তাতে বার্সাকে ঘিরে আশার পেলে হওয়া লেগেছে সমর্থকদের। প্রত্যাশা আবারও চিরচেনা বার্সাকে দেখা যাবে এ মৌসুমেই।

জৌলুস ফেরাতে অর্থনৈতিক মন্দা দূরে ঠেলে একগাদা ফুটবলার দলে টেনেছে বার্সা। জাভির পছন্দের তারকাদের দলে টানতে পিছুপা হননি লাপোর্তাও। এরইমধ্যে বেশ কিছু প্রীতি ম্যাচও খেলে ফেলেছে বার্সা। যেখানে বার্সার জয় জয়কার। নতুন খবর বায়ার্ন মিউনিখ থেকে উড়িয়ে আনা রবার্ট লেভান্ডোভস্কি পেয়েছেন গোলের দেখা। এর আগে দুটো ম্যাচ খেললেও গোল পাচ্ছিল না ৩৩ বর্ষী। যা নিয়ে উঠছিল কথা। তবে জবাব দিতে সময় নেননি পোলিশ তারকা। পুমাসের বিপক্ষে গোল উৎসবের শুরুটা করেন তিনিই।

ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের ডেরায় ৩ গোল দেয় বার্সা ফুটবলাররা। ম্যাচের তিন মিনিটে যার শুরুটা করেন লেভা। বার্সার হয়ে এটি তার প্রথম গোল। এর দুই মিনিটের মাথায় ফের পুমাসের জালে বল পাঠান পেদ্রি। শেষ পর্যন্ত বার্সায় থেকে যাওয়া উসমানে ডেম্বেলের গোলে ব্যবধান ৩-০ হয়। এরপর ফের ১৯ মিনিটে গোল করে জোড়া গোল পূর্ণ করেন পেদ্রি। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

বার্সার হয়ে গোল করার বাকি ছিলেন বোধয় মৌসুম জুড়েই আলোচনায় থাকা ডি জং ও অবামেয়াং। তারও গোল পেয়েছেন ম্যাচের শেষ দিকে। রইল বাকি রাফিনহা। তবে অল্প কিছুক্ষণ তাকে খেলিয়ে উঠিয়ে নেয় জাভি। সেকারণেই হয়তো বার্সার গোল উৎসবে যোগ দিতে পারেননি তিনি।

এখন অপেক্ষা কেবল দারুণ একটা মৌসুম শুরুর। যেখানে প্রথম ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে জাভির দল। ম্যাচ শুরু আগামী রোববার বাংলাদেশ সময় রাত একটায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিপেদ্রিবার্সারায়ো ভায়েকানোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানালেন ডা. তাসনিম জারা

এপ্রিল ২১, ২০২৬

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা | Suborna Thakur | Channel i News

সুবর্ণার মনোনয়নে নেটিজেনদের মধ্যে আলোচনা

এপ্রিল ২১, ২০২৬

জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT