চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত কিশোরের শেষকৃত্যের সময় উত্তাল ফ্রান্স, আটক প্রায় দেড় হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফ্রান্সে বিক্ষোভের সময় পুলিশ ও আতশবাজি, উত্তেজনা ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ ফ্রান্স। এরই মধ্যে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে। দাঙ্গা ও সহিংসতায় রূপ নিয়েছে এই প্রতিবাদ। সেই দাঙ্গা নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় দেড় হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এরই মধ্যে প্যারিসের কাছে চলে কিশোরের শেষকৃত্য।

শনিবার ১ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সহিংসতার পর এক হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দাঙ্গা ও সহিংসতায় এখন পর্যন্ত দু’হাজার ৫৬০টি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুধুমাত্র মঙ্গলবার রাতে এক হাজার ৩৫০টি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়াও ২৩৪টি ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Banglabid

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে শুক্রবার রাতে ৭৯ জন পুলিশ আহত হয়েছে। ৫৮টি পুলিশ স্টেশনে হামলা হয়েছে।

ফ্রান্সে এই বিক্ষোভের সূত্রপাত মঙ্গলবার থেকে। ওই দিন সকালে প্যারিসের উপশহর নানতেরে ট্রাফিক বিধি অমান্য করে জোরে গাড়ি চালানোর অভিযোগে নাহেল এম নামের ১৭ বছর বয়সী এক কিশোরকে গাড়ি থামানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু নাহেল গাড়ি না থামিয়ে সরে পড়ার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন পুলিশ সদস্যরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাহেলের।

নাহেলের পরিবারের সদস্যরা আলজেরিয়া থেকে গিয়ে ফ্রান্সে স্থায়ী হয়েছেন। তাদের আর্থিক অবস্থাও খুব ভাল নয়। প্যারিসের নানতের উপশহরটি মূলত দরিদ্র অধ্যুষিত এলাকা। সেখানেই মায়ের সাথে থাকতেন তিনি। নাহেল ও তার মা মৌনিয়া ইসলাম ধর্মাবলম্বী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইনে যা জানা গেল

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেনা হচ্ছে আরও ২২ বিয়ারিং প্যাড

আগস্ট ১৩, ২০২৬

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT