চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাকারিয়া ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের তথ্য পাওয়া গেছে। তবে অভিযানের সময় পাম্পটিতে বিক্রয় সেবা বন্ধ ছিল।
সোমবার ৩০ মার্চ দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত বন্দর সংলগ্ন এলাকায় ডিজিএফআই চট্টগ্রাম শাখার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফিলিং স্টেশনটিতে ডিজেল ১৩ হাজার ৯৬০ লিটার এবং অকটেন ১ হাজার ২৫৩ লিটার মজুদ পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মোবাইল কোর্ট কর্তৃক ফিলিং স্টেশনটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।








