চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট্ট পরিবার থেকে বিশ্বময় বাঙালির স্বপ্নের আলোকবিন্দুতে চ্যানেল আই: শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০২৩
বাংলাদেশ
A A

চ্যানেল আই’য়ের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেছেন, ছোট্ট একটি পরিবার থেকে বিশ্বময় বাঙালির মাঝে স্বপ্ন ও শপথের এক আলোকবিন্দু হয়ে ওঠা একটি গণমাধ্যম চ্যানেল আই। এটি বাংলাদেশের গত চব্বিশ বছরের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকা একটি বর্ণিল ক্যানভাস।

শাইখ সিরাজ বলেছেন, স্যাটেলাইট দুনিয়ার বিকাশমান সবকিছু স্পর্শ করে আমরা সবসময় জয়গান গেয়ে চলেছি। এর পেছনের সব অবদান পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাঙালি ভাইবোনদের। আর যারা আমাদের দেশের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি, কৃষি, প্রকৃতি, স্বাস্থ্য, ক্রীড়া, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে নেতৃত্ব দেন তারা সবাই নিজস্ব রুচি, বোধ ও ভালোবাসা থেকে এই পরিবারের সঙ্গে মিশেছেন। একই সাথে এদেশের বিকাশমান বহুজাতিক ও দেশীয় শিল্পপণ্যের বাণিজ্য প্রসারে সঙ্গী হতে পেরে আমরা বরাবরই কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়েছি। আজ শুধু অগণন মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।

আজ গভীর ভালোবাসা ও ভালোলাগা নিয়ে স্মরণ করছি চ্যানেল আইয়ের প্রথম দিনের সম্প্রচার ব্যস্ততার কথা। সেইদিন বিপুল সংখ্যক বাঙালি বন্ধু আমাদের দিকে তাদের আন্তরিক দৃষ্টি রেখেছিলেন, দেশবাসী চোখ রেখেছিলেন নতুন এক পর্দায়। আজও তাদের সেই ভালোবাসা দৃষ্টি সেখানেই রয়েছে। পথে পথে বাধা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ছিল। মানুষের ভালোবাসার তোড়ে সেগুলো উৎরে গেছে চ্যানেল আই।

আজ গণমাধ্যম বহুমাত্রিক হয়েছে। ব্যক্তি মানুষ একাকী গণমাধ্যম হয়ে সবকিছুকে যেন হাতের মুঠোয় ধরতে পারছে। আসলে সেটি এক ধুম্রজাল। গণমাধ্যম হিসেবে টেলিভিশন যে বিশালতা, যে গণদায়িত্ব, যে কর্তব্য ধারণ করে, সেই পূর্ণতা অর্জন করা কেবল টেলিভিশন শিল্পের পক্ষেই সম্ভব।

বিশ্বময় বাঙালি বন্ধুদের জন্য ছড়িয়ে দিলাম পঁচিশের উচ্ছাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই ২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিটি এআই দিয়ে তৈরি করা

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে মিলল জর্দার কৌটা-পান

আগস্ট ১, ২০২৬

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোন আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT