বিনোদন

বাথটাবে পাওয়া গেল ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মরদেহ

ফ্রেন্ডস সিরিজের চরিত্র ম্যাথিউ পেরি, অভিনেতা জোয়ি গার্ফিয়েল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেন্ডস সিরিজের চরিত্র ম্যাথিউ পেরি, অভিনেতা জোয়ি গার্ফিয়েল, নাটকীয় দৃশ্যের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মনিকা, রস, র‌্যাচেল, জোয়ি, ফিবি-কে রেখে চলে গেল চ্যান্ডলার। মারা গেছেন ‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরি। ৫৪ বছর বয়সী এ অভিনেতার মরদেহ পাওয়া গেছে লস অ্যাঞ্জেলেসে তার বাসার বাথটাবে।

শনিবার বিকাল চারটার দিকে লস অ্যাঞ্জেলসের বাড়ির বাথটাব থেকে ম্যাথিউ পেরির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনা স্থলে কোনো মাদক জাতীয় দ্রব্য পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো আঘাতের চিহ্ন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা করছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হলেও বাস্তবে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথিউকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে।

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। তার কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়।

সূত্র:এলএটাইমস

বিষয়:ফ্রেন্ডস ম্যাথিউ পেরি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…