চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নামিবিয়ায় ধরাশায়ী এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপপর্বেও নামিবিয়ার দেখা পেয়েছিল শ্রীলঙ্কা। সেবার নবাগত দলটিকে ৯৬ রানে আটকে ৭ উইকেটের জয় তুলেছিল বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নরা। অষ্টম আসরে ফল হল উল্টো। অপেক্ষাকৃত কমশক্তির নামিবিয়ায় আটকে গেল দাসুন শানাকার দল।

রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে টেস্ট খেলুড়ে দেশটির বিপক্ষে ৫৫ রানের বড় ব্যবধানে জিতেছে নামিবিয়া। ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে এরাসমাসের দল। জবাবে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রান জমা করতে পারে লঙ্কাবাহিনী।

গিলংয়ের জিএমএইচবিএ স্টেডিয়ামে লঙ্কানদের পতনের শুরু দ্বিতীয় ওভার থেকেই। দলীয় ১২ রানে কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে ক্যাচ বানান ডেভিড ভিসে। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাও পারেননি বেশি সময় থাকতে। দলের রান যখন ২১, ৯ রানে ফেরেন তিনি। দুই ওপেনার হারিয়ে ধুঁকতে থাকা দলকে আরও চাপে ফেলে যান ধানুষ্কা গুনাথিলাকা, রানের খাতাই খুলতে পারেননি।

পরে গুনাথিলাকার মতো জান ফ্রেইলিঙ্ক ও বেন শিকোনগোতে ব্যর্থ হন ধনঞ্জয়া ডি সিলভাও। ৪০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে বসে গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলটি। মাঝে ভানুকা রাজাপাকসেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক দাসুন শানাকা। বেরনার্দ স্কোল্টজের তোপে বেশি সময় থাকতে পারেননি তারাও।

বোর্ডে ৭৪ রানের সময় রাজাপাকসে ফেরেন ২১ বলে ২০ করে। ৮৮ রানের সময় ২৩ বলে ২৯ করে ফেরেন লঙ্কান অধিনায়ক। শেষদিকে হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশানরা ব্যর্থ হলে জয়ের খুব কাছে চলে আসে নামিবিয়া। শেষ জুটিতে ১৬ রান তুললেও হার ঠেকাতে পারেননি মাহেশ থিকসানা-দুশমন্থ চামিরা।

লঙ্কানদের হারিয়ে দেয়ার দিনে ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত কাটিয়েছেন ম্যাচসেরা ফ্রেইলিঙ্ক। ৪ ওভারে ২৬ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। দুজন করে লঙ্কান ব্যাটারকে ফিরিয়েছেন ডেভিড ভিসে, বেরনার্দ ও বেন শিকোনগো।

Reneta

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু পায় নামিবিয়া। বোর্ডে ১৬ রান তুলতেই ফিরে যান দুই ওপেনার। তিনে নামা জান নিকোল প্রথম বল থেকেই হন মারমুখী। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২০ রান করে করুণারত্নের শিকার হন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে স্টিফেন বার্ড ও অধিনায়ক গেরহার্ড এরাসমাস যোগ করেন ৩৬ রান। ২৪ বলে ২০ রান করে এরাসমাস ও ২৬ রান করে ফেরেন বার্ড।

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত কিছু জয় এনে দেয়ার সাক্ষী ডেভিড ভিসে এদিন ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। প্রথম বলেই তাকে এলবির ফাঁদে ফেলেন থিকসেনা। ১৪.২ ওভারে যখন ভিসে ফেরেন, নামিবিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৯৩ রান।

দৃশ্যপটে পরের সব আলো কেড়ে নেন ফ্রেইলিঙ্ক ও জেজে স্মিট। অবিচ্ছিন্ন জুটিতে শেষ ৩৪ বলে ৭০ রান তোলে দুজনে। ২৮ বলে ৪ চারের মারে ৪৪ রানের ইনিংস সাজান ফ্রেইলিঙ্ক। ১৬ বলে দুটি করে চার-ছয়ে ৩১ রানের ক্যামিও খেলে ১৬৩ পর্যন্ত সংগ্রহ টানেন স্মিট।

লঙ্কানদের হয় দুটি উইকেট নেন দিলশান মাদুশাঙ্কার বদলি নামা প্রমোদ মাদুশান। একটি করে উইকেট নেন থিকসানা, চামিরা, করুণারত্নে ও হাসারাঙ্গা।

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ ২০২২জিলংটি-টুয়েন্টি নামিবিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কাফ্রেইলিঙ্কমাদুশাঙ্কাশানাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আসিফ নজরুল ‘মিথ্যা’ বলেছেন, অভিযোগ সালাহউদ্দিন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT