চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে বিশ্বের দ্রুততম মানবী ফ্রেজার-প্রাইস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড পঞ্চমবারের মতো সেরার পদক জিতলেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

ওরেগনের ইউজিনের হেওয়ার্ড ফিল্ডে ৩৫ বর্ষী কিংবদন্তি ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক গলায় ঝুলান। আগে ২০০৯, ২০১৩, ২০১৫ এবং ২০১৯ সালে ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন ফ্রেজার-প্রাইস।

আরও তাক লাগানো ব্যাপার হচ্ছে ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য ও ব্রোঞ্জ পদকও জ্যামাইকার দখলে গেছে। বিশ্বে এবারই প্রথমবারের মতো মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে কোনো একটি দেশ সব পদক জয়ের নজির গড়ল।

Banglabid

শেরিকা জ্যাকসন ১০.৭৩ সেকেন্ড ক্যারিয়ারসেরা টাইমিংয়ে রৌপ্য এবং চারবারের অলিম্পিক স্প্রিন্ট চ্যাম্পিয়ন এলেন থম্পসন-হেরা ব্রোঞ্জ ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

২০০৮ সালে বেইজিং অলিম্পিক ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে ফ্রেজার-প্রাইস সোনা জিতেছিলেন। গতবছর হওয়া টোকিও অলিম্পিকে ৪০০ মিটার রিলেতে জ্যামাইকার হয়ে স্বর্ণ জিতেছিলেন তিনি।

সাফল্যের পেছনের রহস্য জানাতে গিয়ে জ্যামাইকান কুইন খ্যাত ফ্রেজার-প্রাইস বললেন, ‘আমি একজন প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসি। বিশ্বাস করি, ঈশ্বর আমাকে একটি উপহার দিয়েছেন।’

Reneta

‘আমি সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রমী, ইচ্ছুক এবং স্বপ্নযাত্রায় ছুটে চলার জন্য সবসময় ক্ষুধার্ত। ১০০ মিটারে পঞ্চম বিশ্ব শিরোপা জয় আমার জন্য বিশেষ কিছু। কারণ ৩৫ বছর বয়সে এসে এটা অর্জন করেছি।’

‘অনেক সময় লোকেরা আমার বয়স বা মা হওয়ার বিষয়ে কথা বলে। তবে বিষয়টাকে জীবনের অংশ মনে করি। আমি এটাকে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখি।’

‘সবসময় নিজের এবং কোচের উপর আস্থা রেখেছি। আমার ক্ষমতার উপর বিশ্বাস রেখেছি এবং সুস্থ থাকলে সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে চলেছি। আমার জীবনসঙ্গী এবং ছেলে স্ট্যান্ডে ছিল, মজার ব্যাপার হল তারা সত্যিই স্পটলাইট পছন্দ করে না তাই সবার উপরে বসে থাকে যাতে কেউ তাদের দেখতে না পায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রেজার প্রাইসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT