চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্টারপোলের নতুন সভাপতি ফ্রান্সের লুকাস ফিলিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৯ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইন্টারপোলের নতুন সভাপতি ফ্রান্সের লুকাস ফিলিপ

ইন্টারপোলের নতুন সভাপতি ফ্রান্সের লুকাস ফিলিপ

আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা ইন্টারপোলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সের লুকাস ফিলিপ। মরক্কোতে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় সদস্যদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপি ও রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ৫৩ বছর বয়সী ফিলিপ বর্তমানে ফরাসি পুলিশ মহাপরিচালকের ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিনি পান ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুরস্কের মুস্তাফা সারকান সাবাঞ্জা পান ৬০ ভোট।

এছাড়া নামিবিয়ার অ্যান-মেরি নানদা ১২ ভোট এবং ইথিওপিয়ার ডেমেলাশ গেব্রেমিচায়েল ওয়েলদেয়েস ৮ ভোট পেয়েছেন। লুকাস ফিলিপ বর্তমানে ফরাসি পুলিশ মহাপরিচালকের ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইন্টারপোলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির মেয়াদ চার বছর। পদটি মূলত আলঙ্কারিক; সভাপতি সাধারণ সভার অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে সংস্থার দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসন পরিচালনার দায়িত্ব থাকে সেক্রেটারি জেনারেলের হাতে। বর্তমানে ব্রাজিলের ভ্যালদেসি উর্কিজা ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ দমন, মানবপাচার রোধ, সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য দেশগুলোর পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা নিশ্চিত করে থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারপোলনতুন সভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানি হলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

এপ্রিল ১১, ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬

ব্রেকআউট নেশন লক্ষ্য: বিনিয়োগ ও কূটনীতিতে জোর

এপ্রিল ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে সৎ উদ্দেশ্যে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জাতিসংঘের

এপ্রিল ১১, ২০২৬

চট্টগ্রামে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT