চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের বয়সসীমা বৃদ্ধির পদক্ষেপে ফুঁসে উঠেছে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্সে চাকরিতে অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করে একটি বিল পাশ করা হয়েছে। কিন্তু অবসরের বয়সসীমা ২ বছর বৃদ্ধির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে দেশটির বেশিরভাগ মানুষ।

শ্রমিক সংগঠনগুলোর ডাকা প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নিচ্ছে মানুষ। অচলাবস্থার সৃষ্টি হয়েছে দেশটির শিক্ষা, পরিবহনসহ অন্যান্য ক্ষেত্রে।

অবসরের বয়সসীমা বৃদ্ধির এই বিল প্রত্যাহারে মানুষ যেভাবে গণআন্দোলন শুরু শুরু করেছে তাতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সংস্কার পরিকল্পনা বাঁচা-মরার মুখে পড়েছে।

রেল কর্মীদের ধর্মঘটে রেল সার্ভিস বন্ধ প্রায়। প্যারিসের মেট্রোরেলের শুধুমাত্র ড্রাইভার বিহীন স্বয়ংক্রিয় দুটি ট্রেন চলাচল করছে।অনেক স্কুল এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা৷ অরলি এয়ারপোর্টের ২০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্যারিস এবং অন্যান্য শহরের বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। যাতে সহিংস পরিস্থিতির সৃষ্টি না হয় এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে প্রশাসন।

পেনশন ব্যবস্থায় সংস্কার আনা ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ২০১৭ সালে প্রথমবার যখন ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচন করেন, তখনই পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সেই সময় দেশটির নাগরিকদের একটি বড় অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। এরপর করোনার কারণে তার এ চিন্তার বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে আবার সেই উদ্যোগ নিলেন ম্যাক্রোঁ। কারণ, এই মেয়াদই তার শেষ সুযোগ।

Reneta

ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নির উত্থাপিত সংস্কার প্রস্তাব অনুযায়ী সম্পূর্ণ পেনশন ভাতা প্রাপ্তির জন্য ২০২৭ সাল থেকে মানুষকে চাকরির বয়স ৪৩ বছর পূরণ করতে হবে, যা বর্তমানে রয়েছে ৪২ বছর। দেশটির নাগরিকদের বড় অংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, ফ্রান্সের জনসংখ্যার ৬৮ শতাংশ এই সিদ্ধান্তের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছ। এমনকি ম্যাক্রোঁর দলের বেশ কয়েক সংসদ সদস্যও এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন। বলছেন, ম্যাক্রোঁর এমন সিদ্ধান্তের কারণে গত সংসদ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল ম্যাঁক্রোগণআন্দোলনফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT