বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক, উভয় নেতা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক, উভয় নেতা বসে আলোচনা করছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও ফ্রান্সের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতা বৈঠকে বসেন।

এর আগে ধানমন্ডি ৩২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।

দু’দিনের সফরে রোববার রাতে ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিষয়:ইমানুয়েল ম্যাক্রোঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…