বড় কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ। দেশের ৬০ উপজেলার পাঁচ সহস্রাধিক ভোটকেন্দ্রে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
এ ধাপে ছয়টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। আগের তিনটি ধাপের মতই তুলনামূলক কম ভোটার উপস্থিতিতে ভোটগ্রহণ হয়। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।
সন্ধ্যার পর থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এবারের ধাপে চেয়ারম্যান হলেন যারা:
ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কাপ-পিরচ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মজুমদারকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী এ. এস. এম সহিদ উল্যাহ মজুমদার (দোয়াত কলম) পেয়েছেন এক হাজার ৩৪৯ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা শিল্পী (কলস) ৪৯ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাসিমা আক্তার (সেলাই মেশিন) ৭ হাজার ১১৪ ভোট পেয়েছেন।
এই উপজেলায় প্রদত্ত ভোটের হার ৩৫ দশমিক ১০ শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম আনারস প্রতীকে ৪২ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তালেব উদ্দিন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১৪৭ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আল আমিন তালা প্রতীকে ৩২ হাজার ৭০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম মোস্তফা চশমা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৬৬৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মাহমুদা খাতুন কলস প্রতীকে ৪১ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. জেলি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮০৩ ভোট।
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে খাজে আহমেদ ৬০ হাজার ৮৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির আজম রেজা পেয়েছেন ২০ হাজার ৭১ ভোট।
এছাড়া কচুয়া উপজেলায় মাহবুব আলম ৩৪ হাজার ১৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান শিশির পেয়েছেন ২৭ হাজার ১৭০ ভোট।








