চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ছুরি ও বন্দুক হামলায় পুলিশসহ চারজন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২৬, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জাপানে ছুরি ও বন্দুক হামলায় পুলিশসহ চারজন নিহত হয়েছে। জাপানের নাগানো প্রশাসনিক অঞ্চলে ছদ্মবেশে এক ব্যক্তি এই হামলা চালায়।

বিবিসি জানিয়েছে, নাগানো প্রিফেকচার অঞ্চলে অভিযুক্ত আততায়ী একজন নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে। স্থানীয়রা পুলিশকে ফোন করলে জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থলে যায়। তখন হামলাকারী পুলিশ সদস্যদের ওপর একটি হান্টিং রাইফেল দিয়ে গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্য নিহত এবং একজন আহত হন।

সন্দেহভাজন ব্যক্তির নাম মাসানোরি আওকি, সে একজন স্থানীয় রাজনীতিবিদের ছেলে। তার বয়স ৩১ বছর। হামলাকারী আততায়ীকে আটক করে একটি অফিসে রাখা হয়। তার উদ্দেশ্য পরিষ্কার নয়। তিনি কেন মহিলাকে ছুরিকাঘাত করেছিলেন জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, আমি তাকে হত্যা করেছি কারণ আমি চেয়েছিলাম।

এরপর ঘটনাস্থল থেকে চতুর্থ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। চতুর্থ ব্যক্তি একজন বয়স্ক মহিলা তবে তিনি কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। গতবছর জুলাইয়ে বন্দুক হামলায় নিহত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতে হত্যাজাপানবন্দুক হামলাবন্দুক হামলায় পুলিশ নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT