চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ প্রেক্ষাগৃহে চার সিনেমায় মাতবে ঈদুল ফিতর

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৬:২৫ অপরাহ্ন ০৪, মার্চ ২০২৫
বিনোদন
A A

ঈদের সিনেমা নিয়ে মাতামাতি প্রতি বছর হয়। রমজান শুরুর সঙ্গে সঙ্গে সেই মাতামাতি দিনদিন বাড়তে থাকে। দর্শকরাও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লুক, টিজার, ট্রেলার এবং গানগুলো নিয়ে আলোচনায় সরব থাকেন। এতে করে বছর জুড়ে ঝিমিয়ে পড়া সিনেমা বাজার প্রতিবছর দুই ঈদে চাঙ্গা হয়ে ওঠে!

তবে একাধিক সিনেমা মুক্তির ইঁদুর দৌড়ে থাকলেও সাফল্য পায় দু-একটি। আসন্ন ঈদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে পূর্বের ন্যায় একই মাতামাতি হচ্ছে। ঘোষণা দিয়ে ঈদে মুক্তির অপেক্ষা করছে যে সিনেমাগুলো- তারমধ্যে সবচেয়ে সরব শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’। এছাড়াও ঈদুল ফিতরের জন্য চূড়ান্ত হয়েছে জংলি, দাগি এবং জ্বীন ৩-এর মতো সিনেমা।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে নিশ্চিত হওয়া গেছে, এই চারটি সিনেমা এখনও পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তি পাবে! শেষ সময়ে সিনেমাগুলোর শুটিং শেষে পোস্ট প্রডাকশন চলছে।

‘বরবাদ’ নিয়ে ঈদে ফিরছেন শাকিব

ঈদে মুক্তির দৌড়ে থাকা সিনেমাগুলোর মধ্যে বরাবরের মতো দর্শকদের আগ্রহের তুঙ্গে শাকিব খান অভিনীত ছবি। এটির নাম ‘বরবাদ’, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি নির্মাতার প্রথম ছবি।

কদিন আগে এর টিজার প্রকাশ করে দেশ-বিদেশে হইচই ফেলে দিয়েছেন শাকিব। যেখানে শাকিবের লুক ও অ্যাকশন সোয়াগে বুঁদ হয়ে দর্শকরা বলিউড এবং ভারতের সাউথের সিনেমার স্বাদ পেয়েছেন! পাশাপাশি প্রেক্ষাগৃহের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন ‘বরবাদ’ নিয়ে।

বলছেন, গেল আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর হলগুলো দর্শক খরায় ভুগছিল। ‘বরবাদ’ দিয়ে ঈদে আবারও দেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন জেগে উঠবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই সিনেমাতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত।

Reneta

মুক্তির তালিকায় থাকা আরেক সিনেমা হচ্ছে এম রাহিম পরিচালিত সিয়াম আহমেদ, বুবলী এবং দীঘি অভিনীত ‘জংলি’। সিনেমাটির প্রকাশিত লুকে নজর কেড়েছেন নায়ক সিয়াম। প্রিন্স মাহমুদের মিউজিকে তাহসান ও আতিয়া আনিশার গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গানও ইতিমধ্যে প্রকাশিত। ধারণা করা যাচ্ছে, আগামীতে টিজার ও বাকি গানগুলো দিয়ে আলোচনা তৈরি করবে ‘জংলি’। সেই সঙ্গে বছর তিনেক আগে ‘শান’ বানিয়ে দর্শকদের কিছুটা আস্থা অর্জন করেছেন পরিচালক রাহিম। দর্শকদের প্রত্যাশা, পরিচালক রাহিম তার দ্বিতীয় সিনেমাতেও চমক দেখাবেন। পাশাপাশি ‘জংলি’ দিয়ে চিত্রনায়কের সিয়াম আহমেদের দারুণ কামব্যাক হতে পারে!

২০২৩ সালের ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হয়েই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এরপর থেকেই প্রায় দু-বছর নিশো সিনেমায় মিসিং ছিলেন। এবার ঈদে তিনি শিহাব শাহীনের হাত ধরে নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ নিয়ে ফিরছেন। এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা, আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। কদিন আগে শুটিং শেষ হলেও সিনেমাটির কোনো লুক কিংবা গান, টিজার প্রকাশিত হয়নি। নিশো ভক্তরা যা দেখার জন্য মুখিয়ে আছেন। বলা যায়, ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে এগিয়ে থাকবে ‘দাগি’। সিনেমা সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন, ২০২৩ সালে ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’-এর যে দ্বৈরথ ছিলো, তার পুনরাবৃত্তি হতে পারে ‘বরবাদ’ এবং ‘দাগি’র মাধ্যমে।

ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’ আনছে জাজ মাল্টিমিডিয়া। সংশ্লিষ্টদের দাবি, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’- সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। ইতোমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে পোস্ট প্রডাকশন চলছে। সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজে পোস্টারটি প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। একেবারে জ্ল জ্ল করছেন। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুন্ডুলি। পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর ব্যবসা নিয়ে আশায় বুক বেঁধে আছে দেশের হল মালিকরা। স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, বেশ কিছু সিনেমার নাম শুনেছি। সিনেপ্লেক্স সবচেয়ে আগ্রহী আগ্রহ ‘বরবাদ’ নিয়ে। এর পাশাপাশি দাগি, জংলি, জ্বীন ৩-ও আমাদের সিনেপ্লেক্সে ভালো চলবে বলে আশা রাখি। কারণ, নিশো, সিয়াম সবারই কম বেশি দর্শক রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পর থেকে আমাদের বিনোদন ইন্ডাস্ট্রি দর্শক খরায় ভুগছে। আশা করছি, এই খরা কাটিয়ে আগের সেই চিরচেনা দৃশ্যগুলো (হাউজফুল, টিকেট সংকট, শো বাড়াতে হবে) দেখতে পারবো।

সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, তিন থেকে চারটি সিনেমা এবার ঈদে ২০০-এর মতো সিনেমা হলে মুক্তি পাবে। আমাদের দিক থেকে দাবি থাকবে, সব সিনেমা একেবারে না আসুক। ঈদ ছাড়াও ঈদের পর মুক্তি পাক। এ ব্যাপারে আমাদের সংগঠনের আলোচনা চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোইধিকা পালজলিজাজ মাল্টিমিডিয়াজ্বিন ৩তমা মির্জাদীঘিনুসরাত ফারিয়াবরবাদবুবলীমেহেদী হাসান হৃদয়যীশু সেনগুপ্তলিড বিনোদনশাকিব খানসজলসিয়াম আহমেদসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: 'গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান এবং আগামীর বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজনীতিতে নারীদের আরো অংশগ্রহণ বাড়ানো দরকার: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অর্ধেকের বেশি সংখ্যালঘু ভোটার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT