চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা অভিযানে চার অপহৃত কিশোর উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
বাংলাদেশ
A A
চার কিশোরের ছবি, বাংলাদেশে সেনা অভিযানে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা অভিযানে চার অপহৃত কিশোরকে উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কিশোররা হল- মো. আলভী রহমান (১৫), মো. সজল (২০), মো. ইয়াসিন আরাফাত (১৬), মো. হৃদয় আহমেদ (১৫)। 

জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগর থানাধিন আগারগাঁওয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে এক নারী তার ছেলেকে অপহরণ করার অভিযোগ নিয়ে টহলরত সেনাবাহিনীর কাছে হাজির হন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, আরও তিনজন কিশোরসহ মোট চারজনকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের মুক্তির জন্য ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে।

অভিযোগ পাওয়ার পরপরই সেনা টহল দল এই ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করে। টহল দল অপহৃতদের পরিবারকে কৌশলে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের বিষয়ে আলোচনা চালিয়ে সময়ক্ষেপণ করে যেতে পরামর্শ দেন, যাতে তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করা যায়। এরই মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করা হয়।

Banglabid

পরে অপহরণকারীরা মুক্তিপণের বিষয়ে আলোচনার জন্য বাইরে আসে। কিন্তু সেনা ও গোয়েন্দার উপস্থিতি আঁচ করতে পারলে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর সেনা টহল দল আগারগাঁওয়ের আমতলী বস্তি এলাকা থেকে অপহৃত চার কিশোরকে নিরাপদে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত কিশোরদের তাদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সেনাবাহিনীর তাৎক্ষণিক ও সফল অভিযান এলাকাবাসীর প্রশংসা অর্জন করে।

মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানায়, অপহৃত কিশোরদের সুস্থভাবে উদ্ধার করা গেছে। এটা আমাদের প্রাথমিক সাফল্য। এখন আমরা অপহরণকারীদেরকে আটক করার জন্য অভিযান পরিচালনা করব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহৃত কিশোরসেনা অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যয়ের মহোৎসব নয়, বাস্তবতার নিরিখে বাজেট তৈরি করছে সরকার

পরবর্তী

৬ গোলের রোমাঞ্চে ইন্টার-বার্সা সমানে সমান

পরবর্তী
ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, গোলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ গোলের রোমাঞ্চে ইন্টার-বার্সা সমানে সমান

শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার-দাবি আদায়ের দিন

সর্বশেষ

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT