চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের সর্বোচ্চ রান তুলল সাকিবের বরিশাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টসে হেরে ব্যাটে নেমেছিল ফরচুন বরিশাল। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছে। ৪ ওভারে ২ উইকেট হারালেও বোর্ডে তুলেছে ৪৬ রান। শেষপর্যন্ত চলতি আসরের সর্বাধিক দলীয় স্কোর তুলে থেমেছে সাকিব আল হাসানের দল।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বরিশাল ৭ উইকেটে ২০২ রান তুলেছে। হোম গ্রাউন্ডে বড় লক্ষ্যই তাড়া করতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

দুই ওপেনার এনামুল হক বিজয় ও মেহেদী হাসান মিরাজ ঝড় তোলেন। তাইজুল ইসলামের করা তৃতীয় ওভারের শেষ বলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়েন মিরাজ। ১২ বলে ৩ চার ও এক ছক্কায় ২৪ করে যান টাইগার অলরাউন্ডার।

তিনে সাকিব আল হাসান দ্রুত রান তোলার মন নিয়ে ২২ গজে আসেন। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে বোল্ড হওয়ার আগে যদিও করতে পারেন ৩ বলে ৮ রান।

বিজয় যখন আউট হন, স্কোর ৭.২ ওভারে ৩ উইকেটে ৭১ রান। লঙ্কান লেগ ব্রেক বোলার বিজয়কান্ত বিয়াস্কান্তের বলে জিয়াউরের তালুবন্দি হন। তার ব্যাটে আসে ২১ বলে ৫ চারে ৩০ রান।

উইকেট পতনের মাঝেও রানের গতি সচল রাখে চট্টগ্রাম। চতুর্থ উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। ২ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৫ রান করে উন্মুক্ত চাঁদের ক্যাচ হন রিয়াদ, ভাঙে জুটি।

Reneta

ফিফটির কাছে গিয়ে জাদরান আউট হন। পেসার আবু জায়েদ রাহীর বলে ম্যাক্স ও’ডাউডের ক্যাচ হন। ৩৩ বলে ৪টি চার ও ৩ ছক্কায় সাজান ৪৮ রানের ইনিংস।

১৯তম ওভারের প্রথম দুই বলে করিম জানাত ও চতুরাঙ্গ ডি সিলভাকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগান রাহী। তৃতীয় বলে এক রান নিয়ে সেটি হতে দেননি কামরুল ইসলাম রাব্বি। শেষ তিন বলে ছক্কা হাঁকিয়ে বরিশালকে বড় স্কোরে নেন ইফতিখার আহমেদ।

মৃত্যুঞ্জয়ের করা ২০তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে বাউন্ডারি মারার পর শেষ বলে ইফতিখার ছক্কা হাঁকিয়ে শেষে দুইশ রানের গণ্ডিই পার করান। ২৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ২১৯.২৩ স্ট্রাইক রেটে ৫৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের পক্ষে রাহী ৩ উইকেট পেলেও ব্যয়বহুল ছিলেন, খরচ করেন ৪৯ রান। একটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয়, বিয়াস্কান্ত, জিয়াউর ও তাইজুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতিখারচট্টগ্রাম চ্যালেঞ্জার্সফরচুন বরিশালবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

জুলাই ১২, ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT