চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফটির পথে যে রেকর্ড গড়লেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে ৪০ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুরন্ত ফিফটি হাঁকিয়ে তামিমের ক্লাবে নাম লিখিয়েছেন তারই সতীর্থ মুশফিকুর রহিম। টাইগার উইকেটরক্ষক ব্যাটারের এমন অর্জনের ম্যাচে কুমিল্লাকে ১৬২ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল।

কুমিল্লার বিপক্ষে নামার আগে ৩ হাজারের ক্লাবে পৌঁছাতে মুশফিকের প্রয়োজন ছিল ২৪ রান। ইংনিসের ১২ তম ওভারে মাইলফলক স্পর্শ করেন মুশি। ক্লাবে পৌঁছাতে অবশ্য তামিমের চেয়েও বেশি ম্যাচ খেলতে হয়েছে মুশফিকের। তামিম ৯১ ম্যাচে ৯০ ইনিংসে পূর্ণ করেন ৩ হাজার। আর মুশফিক করেন ১১৪ ম্যাচে ১০৮ ইনিংস ব্যাট করে।

কুমিল্লার বিপক্ষে ১৬ বলে ১৯ রান করেন তামিম। সবমিলিয়ে তামিমের রান সংখ্যা ৩০২৪। আর ছয়টি চার ও দুই ছক্কায় ৩১ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে তামিমকেও ছাড়িয়ে যান মুশফিক। ৩০৩৮ রান করে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক এখন তিনি।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে জিতে বরিশালকে ব্যাটে পাঠান কুমিল্লা অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬১ রানের সংগ্রহ গড়ে তামিমের দল।

ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। প্রথম ওভারেই রানের খাতা না খুলে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। তিনে ব্যাটে আসা প্রিতম কুমারও টেকেননি বেশিক্ষণ। ৭ বলে ৮ রান করে ফিরে যান। এরপর ব্যাটে নেমে উড়ন্ত শুরু করেন সৌম্য সরকার। দলীয় ৪৩ রানে ফিরে যান তামিম।

পরে সৌম্য ও মুশফিক মিলে ৪৫ বলে ৬৬ রানের জুটি গড়েন। ১৩.১ ওভারে দলীয় ১০৯ রানে সৌম্য ফিরে যান। চারটি চার ও দুই ছক্কায় ৩১ বলে ৩২ রান করেন তিনি। পরে আগলে রেখে ঝড় তোলেন মুশফিক। নামের সাথে সুবিচার না করে ফিরে যান শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ ও দুনিথ ওয়েল্লাগে। ইনিংসের তিন বল বাকী থাকতে দলীয় ১৫৬ রানে মোস্তাফিজের শিকার হন মুশফিক। পরে ১৬১ রানে থামে বরিশালের ইনিংস।

Reneta

কুমিল্লার হয়ে মোস্তাফিজ নেন তিনটি উইকেট। রোস্টন চেজ ও ম্যাথু ফোর্ড নেন দুটি করে। এছাড়া একটি উইকেট নেন তানভীর ইসলাম ও খুশদীল শাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সতামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪মুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানি হলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

এপ্রিল ১১, ২০২৬

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১১, ২০২৬

ব্রেকআউট নেশন লক্ষ্য: বিনিয়োগ ও কূটনীতিতে জোর

এপ্রিল ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে সৎ উদ্দেশ্যে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জাতিসংঘের

এপ্রিল ১১, ২০২৬

চট্টগ্রামে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT