কুড়িগ্রাম

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস রাশেদ গ্রেপ্তার

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস রাশেদ গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর পিএস রাশেদ গ্রেপ্তার, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেনের রাজনৈতিক পিএস রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের রাজনৈতিক পিএস রাশেদকে গ্রেপ্তার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সাথে থেকে বিভিন্ন দূর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে গ্রেপ্তারকৃত রাশেদের বিরুদ্ধে।

 

বিষয়:কুড়িগ্রামগ্রেপ্তারসাবেক প্রতিমন্ত্রী
প্রতিবেদক

শ্যামল ভৌমিক

কুড়িগ্রাম প্রতিনিধি, চ্যানেল আই

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…