জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পুলিশের মিরপুর জোনের সাবেক ডিসি জসীম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্তের প্রয়োজনে রিমান্ড চাইবেন তারা। আর তদন্তে যাদের নাম আসবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।








