রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানিতে হাবিবুল আউয়াল স্বীকার করেন, ২০২৪ সালে ‘ডামি’ ও ‘প্রহসনের’ নির্বাচন হয়েছে। রাজনৈতিক বাস্তবতায় কমিশনের কিছুই করার ছিল না বলে দাবি করেন সাবেক সিইসি।






