বন্যার্তদের সহায়তায় সমন্বয় সেল গঠন

বন্যার কারণে প্লাবিত এলাকার ছবি, পানি ও ক্ষতিগ্রস্ত বসতবাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে “দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল” গঠন করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মো. হারুন-অর-রশিদ সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন। সমন্বয় সেল তিনটি শিফটে কাজ করবে। সকাল ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
‘দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




