চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর বেলুন বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
২:০৬ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে, তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় চার সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আবু হেনা রনির শ্বাসনালী ও এক কান পুড়ে গেছে। তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকের বরাত দিয়ে জানান, আবু হেনা রনি শঙ্কামুক্ত নন। চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন জানিয়েছেন ‘এখনই কিছু বলা সম্ভব নয়। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। আমাদের আরও সময় অপেক্ষা করতে হবে।’

আবু হেনা রনির সঙ্গে দগ্ধ জিল্লুর রহমান (৩২) নামে আরেকজন যুবককেও আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান ওই চিকিৎসক।

আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া) মো. আবু সায়েম নয়ন, জানান, বেলুন বিস্ফোরণের ঘটনায় আহত ৫ জনের মধ্যে রনি ছাড়া অন্যরা হলো পুলিশ সদস্য (কনস্টেবল)। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে এ দুর্ঘটনায় আবু হেনা রনি ছাড়াও আরও চার জন দগ্ধ হন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়। রনি ও জিল্লুর ছাড়া চিকিৎসাধীন অপরজনের নাম মোশাররফ হোসেন।

Reneta

এপর্যায়ে বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে রয়েছে। এসময় আহতরা নিচে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠান।

জিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব আখতার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আইজিপি বেনজীর আহমেদ। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান চলচ্চিত্র শিল্পীসহ গায়ক-গায়িকারা গান পরিবেশন করেন।

তদন্ত কমিটি গঠন: বেলুন বিস্ফোরণে আহত হওয়ার ঘটনা তদন্তে শুক্রবার রাতেই গাজীপুর মহানগর পুলিশের ডিসি (উপ-কমিশনার, উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠণ করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। অন্য সদস্যরা হলেন এডিসি (উত্তর) রেদোয়ান আহমেদ, এসি প্রসিকিউশন মো. ফাহিম আশজাদ ও গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিন কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজীপুরতদন্ত কমিটিপুলিশবেলুন বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পদ নিয়ে কাড়াকাড়ি না করে জনগণের মৌলিক চাহিদা নিশ্চিত করুন: জ্যোতি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মারা গেছেন চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি রুমী সাঈদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কুয়েতে রমজান শুরু, পবিত্রতা লঙ্ঘন করলে জেল-জরিমানা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সন্ধ্যায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT