চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের পরিবেশ-ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৭:৩৩ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা। তবে ভোটার উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের।

নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে এটা আন্তর্জাতিকভাবে কতোটা গ্রহণযোগ্য এবং আদতে এটা মানুষের মতামতের প্রতিফলন বলা যায় কিনা গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে বিদেশী পর্যবেক্ষকরা বলেন, ভোটারদের সাথে কথা বলেও তারা আশ্বস্ত হয়েছেন, ভোটকেন্দ্রে আসতে কোন ধরনের চাপ বা ভয়-ভীতির মুখে পড়েননি ভোটাররা।

তবে বিএনপি’র অংশগ্রহণ থাকলে নির্বাচনটি সর্বাঙ্গীণ সুন্দর হতো, সেই আক্ষেপ আছে কোন কোন পর্যবেক্ষকের। নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা প্রশ্নে রাশিয়ার পর্যবেক্ষরা বলেছেন, ভূ-রাজনীতিক কিছু ব্যাপারে পশ্চিমা কোন কোন দেশ অসন্তুষ্ট, তাতে নির্বাচন অবৈধ হয়ে যাবে না।

সকাল ৮ টায় ভোটগ্রহনের শুরু থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন বিদেশী নির্বাচনী পর্যবেক্ষকরা। সকালের দিকে উপস্থিতি কম হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের সাথে কথা বলে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য তীব্র আকাংখা বুঝতে পেরেছেন তারা। ভোটগ্রহণ শেষে রাজধানীর হোটেল সোনারগাঁও-এর মিডিয়া ব্রিফিং সেন্টারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিদেশী পর্যবেক্ষকরা। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা এদেশের মানুষ যেন ঠিক করতে পারে সেজন্য সরকারের কাছে বিদেশী পর্যবেক্ষকদের পরামর্শ ফল ঘোষণার পর বিএনপিকে আলোচনার টেবিলে আনা।

Jui  Banner Campaign
ট্যাগ: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’বিদেশী পর্য়বেক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT