চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারফরম্যান্সের জন্য বিদেশি লিগে কদর বাংলাদেশের ক্রিকেটারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ৩০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে একের পর এক ক্রিকেটার ছুটছেন দেশের বাইরে। সবশেষ আফিফ হোসেন ধ্রুব যোগ হয়েছেন তালিকায়। সাকিব আল হাসান ও লিটন দাসের পর কানাডায় গ্লোবাল টি-টুয়েন্টি লিগ খেলতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার।

জাতীয় দলের আরও দুই তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম গেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে। জিম আফ্রো টি-টেন লিগ সফলভাবে শেষ করেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তারা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ উপরের দিকে থাকাতেই ডাক আসছে নানা জায়গায় খেলার।

‘অবশ্যই, পারফরম্যান্সের জন্যই খেলোয়াড়দের কদর বাড়ে। পারফরম্যান্স ভালো হচ্ছে, একটা থিতু অবস্থায় খেলোয়াড়রা আছে বলেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলোয়াড়রা ডাক পায়। বিপিএলে আরও পারফর্ম করে আমাদের খেলোয়াড়রা আরও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে। এটা আমাদের ক্রিকেটের বিন্যাসের জন্য ভালো।’

জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন টাইগার উইকেটরক্ষক-ব্যাটার। জিম আফ্রো টি-টেন খেলার সময় ডাম্বুলা অরার হয়ে খেলার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। পরে ডাক পান তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামও। সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেলেও তাসকিন আটকে গেছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায়।

বছরের অনেকটা সময় তাসকিনের কাটে চোটের সঙ্গে লড়াই করে। চোটপ্রবণ পেসারকে এশিয়া কাপ ও বিশ্বকাপে পুরোপুরি ফিট পেতে ঝুঁকি নিতে চায় না বিসিবি। যে কারণে তার লঙ্কান লিগে খেলার আবেদনটি রাখা হয়েছে বিবেচনাধীন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফটাইগার ক্রিকেটতাসকিনবাংলাদেশ ক্রিকেটবিসিবিমিনহাজুললিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT