চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই: বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে নেই জিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্লাবের পাশাপাশি জাতীয় দল থেকে আনিসুর রহমান জিকো বাদ পড়েন। ওই সময়ের মাঝে ভালো পারফর্ম করায় তার জায়গায় থিতু হন মিতুল মারমা। শাস্তি কমানোর পর জিকো ফুটবলে ফিরলেও বাংলাদেশের হয়ে তার খেলা হয়নি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের স্কোয়াডে থাকলেও এবার জাতীয় দল থেকে বাদই পড়লেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম এবং লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ২৬ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাফুফে। জিকো সেই দলে নেই। মিতুলের পাশাপাশি মেহেদী হাসান শ্রাবণ ও মো. সুজন হোসেনকে গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে।

ফিলিস্তিনের সঙ্গে হোম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মিতুল। তার পরিবর্তে বদলি হিসেবে শ্রাবণ মাঠে নেমেছিলেন। খেলা শেষের পর সংবাদ সম্মেলনে জিকোকে না নামানো নিয়ে প্রশ্নের মুখে পড়েন লাল-সবুজের দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। সবাইকে অবাক করে দিয়ে এই স্পেনিয়ার্ড বলেছিলেন, জিকো দলের তৃতীয় গোলরক্ষক। অথচ এবার প্রাথমিক দলেই তাকে বিবেচনায় রাখা হয়নি। জাতীয় দলের জার্সিতে সাফের সেরা গোলরক্ষকের খেলার রাস্তাটা যেন কঠিনই হয়ে গেল।

Banglabid

চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তারেক কাজী। তার সঙ্গে রিমন হোসেন, মেহেদী হাসান ও সুশান্ত ত্রিপুরা ডাক পেয়েছেন। মুরাদ হাসান, শাকিল হোসেন ও মো. তাজ উদ্দিন স্কোয়াডে ঠাই পাননি।

মিডফিল্ডার রবিউল হাসান, ও জায়েদ আহমেদ বাদ পড়েছেন। তবে স্বস্তির খবর, ফরোয়ার্ড শেখ মোরসালিন চোট থেকে সেরে ওঠায় জাতীয় দলে ফিরেছেন। আরেক ফরোয়ার্ড মো. আবদুল্লাহও সঙ্গে আছেন। সুমন রেজা ও ফয়সাল আহমেদ ফাহিম জায়গা হারিয়েছেন।

বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, মো. সুজন হোসেন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান , তারেক কাজী , মো. রহমত মিয়া, মো. ঈসা ফয়সাল, মো. শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: সোহেল রানা, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূইয়া।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মো. আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, মো.রফিকুল ইসলাম , মো. রাব্বি হোসেন রাহুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াএশিয়ান কাপ বাছাইফুটবল বিশ্বকাপ-২০২৬ফুটবল বিশ্বকাপ-২০২৬ বাছাইবাফুফেবাংলাদেশলেবাননস্কোয়াড জিকো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেলিকপ্টারে চড়ে রাজকীয় বেশে বাড়ি ফিরলেন প্রবাসী

পরবর্তী

তৃতীয় মাত্রা’র জিল্লুর রহমানের মায়ের কুলখানি শুক্রবার

পরবর্তী
তৃতীয় মাত্রা’র জিল্লুর রহমানের মায়ের কুলখানি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় মাত্রা’র জিল্লুর রহমানের মায়ের কুলখানি শুক্রবার

প্রেসিডেন্ট রাইসির ছবি সহ জাতিসংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইসির মৃত্যুতে জাতিসংঘের শ্রদ্ধা নিবেদন বয়কট করবে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT