চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ গোলের রোমাঞ্চে রেকর্ড পঞ্চমবার ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি আরবের প্রথম কোনো ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আল হিলাল। শিরোপার মঞ্চে অবশ্য সুবিধা করতে পারেনি। তাদের হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

রাবাতে শনিবার রাতে শিরোপার মঞ্চে আল হিলালকে ৩-৫ গোল হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও ফেদে ভালভার্দে, একটি গোল অভিজ্ঞ করিম বেনজেমার।

কার্লো আনচেলত্তি তৃতীয়বারের মতো কোচ হিসেবে এই শিরোপাটি জিতলেন। রিয়ালের দখলে সর্বোচ্চবার শিরোপাটি জয়ের রেকর্ড। বার্সেলোনার তিনবার জেতার কীর্তি আছে। আর কাতালানদের সাবেক পেপ গার্দিওলার আছে কোচ হিসেবে তিনবার জেতার রেকর্ড, যা ছুঁলেন আনচেলত্তি।

ম্যাচের ১৩ মিনিটে লিড নেয় রিয়াল। বেনজেমার পাসে আসা বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ২৬তম মিনিটে একটি গোল শোধ করে আল হিলাল, জালের দেখা পান মারেগা। প্রথমার্ধ থাকে ২-১।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৪ মিনিটে আবারও গোল পায় রিয়াল। এবার বেনজেমার গোলে বলের যোগানদাতা ভিনিসিয়াস। চার মিনিট পর ভালভার্দে নিজের দ্বিতীয় গোলটি করেন কারভাহালের থেকে বল পেয়ে।

আল হিলাল আরেকটি গোল শোধ দেয় ৬৩ মিনিটে। জালের দেখা পান ভিয়েত্তো। ছয় মিনিট পর ভিনিসিয়াস নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচ অনেকটাই ঝুঁকে নেন। তখন স্কোর ৫-২। ৭৯ মিনিটে ভিয়েত্তো আরেকটি গোল করলেও আনচেলত্তির দলের তাতে বিপদ হয়নি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিআল হিলালক্লাব বিশ্বকাপবেনজেমাভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT