চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হৃদয়ে শ্রীমঙ্গল’ এর উদ্যোগে ১২৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
১১:০৬ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৫
জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গল খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার, গরীব ও অসহায় এক হাজার ২৫০ পরিবারের মধ্যে খাদ‌্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের জেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম সমন্বয়ক ফয়ছল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আব্দুর রকিব রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হাফেজ মো. আব্দুল কুদ্দুস নিজামী।

Banglabid

ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যস্থ নির্বাহী কমিটির পক্ষে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান এবং সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।

পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন আব্দুল রব রুবেল এবং স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির অন্যতম সমন্বয়ক মো. মোবারক হোসেন, বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন কর্মসূচির সমন্নয়ক উপদেষ্টা মুসাব্বির আলী মুন্না।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন জিপু, খাদ্য বিতরন কর্মসূ‌চির সমন্বয়ক উপদেষ্টা একরামুল কবীর, মছদ্দর আলী, প্রতাপ গোয়ালা ও কাজী কামরুল ইসলাম বাবুল ও সমন্বয়ক রুবেল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক আব্দুর রহমান খান পাশার ও এ মজিদ।

Reneta

সংগঠনের প্রধান নির্বাহী এমএহক কায়েস ব‌লেন, হৃদয়ে শ্রীমঙ্গল বিগত সাত-আট বছর ধরে উপজেলা ব্যাপী নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগগ্রস্তদের চিকিৎসা খরচ প্রদান, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি। দরিদ্রদের জন‌্য এই পবিত্র মাসে সারাদিনের রোজা শেষে রাতেও অভুক্ত হয়ে থাকতে হচ্ছে অগণিত পরিবারকে।

মানবতার চরম এই দুঃসময়ে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’ অতীতের মতো এবছরও শ্রীমঙ্গল উপজেলার এক হাজার ২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন ক‌রে‌ছে। বক্তারা বলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীদেরকেও মানবতার এই দুঃসময়ে এগিয়ে আসা উচিত।

খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ডাল ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য সামগ্রী বিতরণহৃদয়ে শ্রীমঙ্গল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হামজা অসাধারণ একজন খেলোয়াড়’

পরবর্তী

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরবর্তী
ভোলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলের ছবি, বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় লাল-সবুজ জার্সি পরে মাঠে নামছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একদিন লাল-সবুজের জার্সি পরে মাঠে নামব’

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT