চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ বাস্তবায়নে উত্তর সিটি-এফএও’র সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৬, জুন ২০২২
বাংলাদেশ
A A

আগামী দুই দশকের জন্য শহর পর্যায়ে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিকে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ এক্সেকিউটিভ অফিসার মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান।

ঢাকা মহানগর, যা চারটি সিটি কর্পোরেশনকে (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর) নিয়ে গঠিত- বিশ্বের তৃতীয় বৃহত্তম মহানগর হতে চলেছে৷ দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরের নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে সুলভে খাবার যোগান দেয়া সম্ভব হচ্ছে না। ঢাকার জনসংখ্যার এক-পঞ্চমাংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, যারা নিজেদের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারে না।

নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র ঢাকা ফুড সিস্টেম প্রকল্পটি শহরের সমস্ত বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যের, উচ্চ মানের খাবার সরবরাহের ব্যবস্থা করতে কাজ করছে। নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অফ রিসার্চ এর প্রযুক্তিগত সহায়তায় প্রকল্পটি সরকার সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে একটি প্রমাণ-ভিত্তিক এবং সহযোগিতামূলক পদ্ধতিতে ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ তৈরি করতে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে। ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ জাতীয় নীতিতে শহরের খাদ্য ব্যবস্থা পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেবে। এটি গত বছরের জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলনের পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে সহায়তা করবে।

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণ সহ বিভিন্ন ধরনের চাপ আমাদের খাদ্য ব্যবস্থায় পুষ্টিকর খাদ্য সরবরাহের ক্ষমতাকে এবং পরিবেশগতভাবে টেকসই জীবিকার সুযোগকে প্রভাবিত করছে। একটি পরিকল্পিত পদ্ধতি এ ধরণের জটিলতাগুলোর সমাধান করতে পারে।

“আমাদের লক্ষ্য হল ঢাকার খাদ্য ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই করে ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ তৈরিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করা। এটি সরকার ও অন্যান্য সংস্থার পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকেও নির্দেশনা দিতে পারবে। এ প্রতিষ্ঠানগুলো ন্যায়সঙ্গত, সহজলভ্য এবং স্থিতিস্থাপক খাদ্য ব্যবস্থায় অবদান রাখতে পারে। আমরা এটাও বিশ্বাস করি যে শুধুমাত্র ঢাকা না, বরং সারা দেশের অনেক শহর একই ধরনের কৌশল তৈরি করতে পারে এবং তা করা উচিত,” বলেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জন টেলর।

Reneta

ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ প্রণয়নের প্রথম পদক্ষেপ হিসেবে এ বছর এপ্রিল মাসে ‘জাতীয় খাদ্য ব্যবস্থার অগ্রাধিকার ও ঢাকা খাদ্য এজেন্ডা ২০৪১’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারে প্রস্তাব করা হয়েছিল যে ঢাকা ফুড এজেন্ডা ২০৪১-এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সিটি লেভেল-এর স্টেকহোল্ডারদেরকে সম্পৃক্ত করতে জাতীয় সেমিনারের পরেই আরও চারটি শহর-পর্যায়ের সেমিনার প্রয়োজন। এই সেমিনারগুলো স্টেকহোল্ডারদের সম্পৃক্ততাকে সহজতর করবে, নীতি প্রণয়নে ভূমিকা রাখবে এবং ঢাকা ফুড এজেন্ডা ২০৪১ তৈরিতে সহায়তা করার জন্য অবদান রাখবে এবং ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের পদ্ধতি ও ফলাফল প্রচার করবে। স্থানীয় মতামত, অগ্রাধিকার এবং সফল নীতির নথিপত্র সংগ্রহের জন্য এই মাসে আরও তিনটি শহর-পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হবে – ঢাকা দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্য নিরাপত্তাঢাকা উত্তর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT