চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবীর জীবনী অনুসরণ করে আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে: ড. মহ. শের আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রিয় নবীর জীবনী অনুসরণ করে তা আমাদের জীবনের সকল পর্যায়ে প্রতিফলিত করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রশাসক ড. মহ. শের আলী।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী এসব কথা বলেন।

ঢাদসিক প্রশাসক ড. মহ. শের আলী বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-কে আল্লাহপাক এই পৃথিবীর জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। তাঁর ওপর আল্লাহপাক পবিত্র কোরআন শরিফ নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শরিফে পৃথিবীর সকল স্বত্ত্বার জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তাই আমাদেরকে প্রিয় নবীর জীবনের প্রতিটি কর্মকাণ্ড তথা তাঁর জীবনী অনুসরণ করতে হবে। তাঁর জীবনী অনুসরণ করে তা আমাদের ব্যক্তি জীবনেও প্রতিফলিত করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনাচারেও পরিবর্তন আনতে হবে।”

জীবনের সকল স্তরে প্রিয় নবীর জীবনাদর্শ অনুসরণ করতে হবে জানিয়ে ঢাদসিক প্রশাসক ড. শের আলী বলেন, “আমাদের মধ্যে অনেকেই একইসাথে ন্যায় কাজ করেন আবার অন্যায় কাজও করেন। অনেকই নামাজ আদায় করেন আবার অন্যায় কর্মেও লিপ্ত থাকেন। কিন্তু আমাদের ধর্মে কারো ন্যায় কাজের আধিক্যের ফলে ন্যূনতম অন্যায় কর্মও জাস্টিফাই করার কোন অবকাশ নেই। আমাদেরকে প্রিয় নবীর জীবনাদর্শ ধারণ করে শতভাগ ন্যায়ের পক্ষে থাকতে হবে এবং তা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও কর্ম জীবনে প্রতিফলিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাদসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “আমাদের প্রিয় নবী কারিম (সাঃ) এর উম্মত হিসেবে সোমবার আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ ১২ই রবিউল আউয়াল নবী কারিম সাঃ এর জন্মগ্রহণ, নবুয়াত লাভ, মক্কা থেকে মদিনায় হিজরত এবং ইন্তেকাল করেছেন এই সোমবারে।”

মো. মিজানুর রহমান আরো বলেন, “মহানবী সাঃ পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব, তিনি আমাদের জন্য যে পথ প্রদর্শন করেছেন, সেটি আমাদের জন্য সর্বোত্তম পথ। তার দেখানো ইসলামের পথেই যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দেয় এ কামনা করি।”

Reneta

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, কাউন্সিলরবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ-ই-মিলাদুন্নবি (সা.)ড. মহ. শের আলীঢাকা দক্ষিণ সিটি করপোরেশনঢাদসিকহযরত মুহাম্মদ (সা:)
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

জুলাই ৩, ২০২৬

‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলেন যারা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT