চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী কয়েক দিনে কুয়াশা বাড়ার আভাস, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

শুক্রবার ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে প্রথম দিনে দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার ৩১ জানুয়ারি ও রোববার ১ ফেব্রুয়ারি সারাদেশে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময়ও শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই।

সোমবার ২ ফেব্রুয়ারি সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Reneta

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকলেও রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী আরও পাঁচ দিনেও দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবহাওয়াআবহাওয়া অধিদপ্তরকুয়াশাগরমতাপমাত্রাশীত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি:  ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

প্রতিরক্ষা উপদেষ্টা ও মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্চ ২৯, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

মার্চ ২৯, ২০২৬

জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক

মার্চ ২৯, ২০২৬

৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের ১০০ শহরে বেজে উঠল সাইরেন

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT