ধীরগতিতে কমছে বন্যার পানি

বন্যার পানিতে ডুবে গেছে দোকানপাট ও রাস্তাঘাট, একজন ব্যক্তি ছাতা হাতে হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বন্যার পানি আরও কমেছে। পানি কমতে থাকায় জনদুর্ভোগ ক্রমশ বাড়ছে। রাস্তা-ঘাটের বেহাল দশায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
রবিবার সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৪০ সে. মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কিছুটা কমলেও অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে থেকে বাড়িঘরে ফিরতে পারছেন না। অনেকের বাড়িঘর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে নিম্নাঞ্চল থেকে পানি নামছে ধীরগতিতে। পানি কমার সাথে সাথে বাড়ছে পানি বাহিত রোগ। ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে প্রতিদিনই রোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছে বন্যাকবলিত মানুষদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







