চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা উপদ্রুত ৫২ হাজার পরিবারকে ব্র্যাকের জরুরি সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৮, জুন ২০২২
বাংলাদেশ
A A
বন্যার পানিতে ডুবে থাকা পরিবার ও শিশুদের ছবি, ব্র্যাকের সহায়তা কার্যক্রম চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বন্যা পরিস্থিতি অবনতির শুরু থেকেই স্থানীয় সরকারের সাথে কাজ শুরু করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। বন্যায় জরুরী সহায়তা প্রদানে নিজস্ব তহবিল থেকে তিন কোটি টাকা বরাদ্দ দিয়েছে সংগঠনটি।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে শুকনো খাবার, খাবার পানি, খাবার স্যালাইন, দিয়াশালাই, মোমবাতি, প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করতেও এই অর্থ ব্যয় করা হবে। প্রাথমিক অবস্থায় প্রায় ৫২ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে।

সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তর-পূর্বাঞ্চল সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা ডুবে গেছে।

সরকারি এই সূত্রে প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, বন্যায় মারাত্মকভাবে প্লাবিত হয়েছে সিলেট জেলার ৭ টি ও সুনামগঞ্জের ০৫ টি উপজেলা প্লাবিত।

জরুরী সহায়তা সেবার আওতায় যেসব পরিবারের প্রধান ব্যক্তি নারী এবং যেসব পরিবারে প্রবীণ, অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী আছেন, সেসব পরিবারকে অগ্রাধিকার দেয়া হচ্ছ। বন্যা কবলিত অঞ্চলগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্র্যাক তার ক্ষুদ্রঋণ কর্মসূচীর ঋণের কিস্তি সংগ্রহের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখারও সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও স্থানীয় সরকারের সকল নির্দেশনায় সহযোগি হিসেবে কাজ করছে ব্র্যাকের দূযোর্গ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা।

অনাকাঙ্খিত এই প্রাকৃতিক দূর্যোগের স্থানীয় পর্যায়ে প্রয়োজন পর্যালোচনা করে দেখা গেছে প্রায় ২৫ কোটি টাকার জরুরি সহায়তা প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ সংগ্রহে ব্র্যাক মানবিক সহায়তামূলক আহবান ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে সমাজের অবস্থাপন্ন সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।

ট্যাগ: BRACFloodsবন্যাব্র্যাকস্থানীয় সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় শনাক্ত নতুন ৩০৪, মৃত্যু নেই

পরবর্তী

‘পদ্মা সেতু’ বহুমাত্রিক সম্ভাবনার নবদ্বার উম্মোচন করবে: স্পিকার

পরবর্তী
পদ্মা সেতু নিয়ে আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

'পদ্মা সেতু' বহুমাত্রিক সম্ভাবনার নবদ্বার উম্মোচন করবে: স্পিকার

বন্যার কারণে পানিতে ডুবে গেছে শহর ও গ্রাম, মানুষ পানিতে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সাহায্যে মানবিক হাত বাড়িয়ে দিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT