চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় বন্যা: হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

আফ্রিকার দেশ লিবিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভয়াবহ বন্যার কারণে হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলের স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা ২০০০ ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

বিবিসি এ তথ্য জানিয়েছে।

লিবিয়ার বিশেষজ্ঞ জলেল হারচাউই বলেছেন, মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়াতে পারে।

এই দিকে চলমান উদ্ধার অভিযান চলাকালে সাতজন লিবিয়ান সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি, সুসে, দেরনা এবং আল-মারজ ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা সেখানে কারফিউ জারি করেছেন এবং স্কুল ও দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

লিবিয়ান রেড ক্রস জানিয়েছে, ঘূর্ণিঝড় ও বন্যারে কারণে কমপক্ষে ১৫০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। রেড ক্রিসেন্টের মানবিক নেটওয়ার্কের প্রধান বলেছেন, শুধুমাত্র দেরনায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের সময় ধারণ করা ভিডিও পোস্ট থেকে দেখা যায়, বন্যার পানির স্রোত একজন মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বেশ কিছু ভিডিওতে চালকদের গাড়ির ছাদে আটকা পড়ে থাকতে দেখা যাচ্ছে।

Reneta

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সংসদ ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানির ঘটনায় দেশে তিনদিনের শোক ঘোষণা করেছে। অন্যদিকে, ত্রিপোলির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-বেইবাহও ক্ষতিগ্রস্ত সব শহরে তিনদিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলকে ‘দুর্যোগ কবলিত’ এলাকা বলে অভিহিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যালিবিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT