চট্টগ্রাম

সাগরে ভাসমান মাছ ধরার ট্রলারে আগুন

সাগরে ভাসমান মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা, আগুন ছড়িয়ে পড়ছে ট্রলারের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে নোঙর করে রাখা আধুনিক ফিশিং ট্রলার মুহুরি-২-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইঞ্জিন রুমের বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো ট্রলারে। এসময় ট্রলারটিতে থাকা ৫ জন নাবিক আগুন থেকে বাঁচতে সাগরে লাফিয়ে পড়েন এবং এদের মধ্যে তিনজন আহত হন।

শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সময় সাগরে ভাটা থাকায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট উপকূলে পৌঁছালেও তারা ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরে ভাসমান ট্রলারে আগুনের সময় চারপাশে পানি থাকলেও আগুন নেভাতে তা কোন কাজে আসেনি। পানি দিয়ে আগুন নেভানোর মতো যন্ত্রাংশ না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিল অসহায়। রাত আড়াইটার দিকে জোয়ার এলে চট্টগ্রাম বন্দর থেকে একটি উদ্ধারকারী জাহাজ কান্দারি-১০ ঘটনাস্থলে গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।

বিষয়:আগুন চট্টগ্রাম মাছ ধরার ট্রলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…